আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
31 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (73 points)
ইমদাদুল হুজুরের কাছে প্রশ্ন
কষ্ট করে ১,২,৩,৪ দেওয়া প্রশ্ন গুলো ১,২,৩,৪ দিয়ে উত্তর দিলে ভালো হবে ইন শা আল্লাহ
১)উস্তাদ আমার প্রশ্ন হলো রাস্তায় রিকশায় চলাচলের সময় রিকশা চালক ভাইকে রাস্তা চিনিয়ে দেওয়ার জন্য ,যদি মাথা এবং চোখ একদম সোজা নাও রাখি এরপরও
চোখ যদি নিচেও রাখি তাও আশেপাশের বেগানা নারীরা যেহেতু পাশ দিয়ে হাঁটা চলা বা রিকশায় চলাচল করে সেই হিসেবে চোখে পড়ে, আমার গুনাহ হবে?

২) অনেক সময় আবার দেখা যায় রিকশাচালকভাই ঠিকানা চেনেন কিন্তু একদম শেষে একটা ভুল করেন। যেমন: আমি জানতাম তিনি চেনেন, তাই আমি চোখ বন্ধ করে রেখেছিলাম পরে উনি সামনে চলে যাচ্ছিলেন আর আমি বলেছি একটু চোখ খুলে বললাম যে উনার ভুল করার কথা, তখন আমাকে বললেন কেনো আমি বলিনি আগে?

তো যদি রিকশাচালক "আমি চিনি" বলে থাকেন, এরপরও কিছুক্ষণ পর পর চোখ খুলে একটু নিচু করে রাস্তা দেখা যাবে উনি ভুল যাচ্ছেন কিনা দেখার জন্য?

৩) এক ভাই একটা ডকুমেন্টারি বানিয়েছিলেন থার্টি ফার্স্ট নাইটের বা ভালোবাসা দিবসের বিপক্ষে কিন্তু ওইখানে একটা মহিলা উপস্থাপিকার নিউজ দিয়েছিলেন তবে ব্লার করে দিয়েছিলেন, আসলে ব্লার করলেও তো বুঝা যায় এটা একজন মহিলার বডি, এটাকি জায়েজ হবে অন্যদের দেখা?

৪ ) একটা ম্যাগাজিন আছে তরুণ কিশোরদের জন্য অনেক ভালো অনেক দ্বীনি এবং হালাল ইন্টারেস্টিং বিষয় আছে তবে সেখানে দেখলাম তারা চোখ ইউজ করেনি তবে কান, নাক এবং মুখও ইউজ করেছে সেই ম্যাগাজিন দাওয়াতী কাজের উদ্দেশ্যে বিতরণ করা যাবে?

1 Answer

0 votes
by (814,620 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)প্রশ্নের বিবরণমতে আপনার কোনো গুনাহ হবে না।

(২) এভাবে চোখ বন্ধ করার কোনো মানে নেই। আপনি চোখ খুলা রাখবেন। হঠাৎ কোনো বেগানা নারীর দিকে দৃষ্টি পড়ে গেলেও কোনো গোনাহ হবে না। হ্যা, বেগানা নারীর উপর চোখ পড়ার সাথে সাথেই চোখ নামিয়ে নিতে হবে।

(৩)ব্লার নারীর ছবির দিকে বারংবার দৃষ্টি দেওয়াও জায়েয হবে না।

(৪) 
কোনো প্রাণীর ছবিতে যদি এমনভাবে আর্ট করা হয় যে, দেখার পর আর প্রাণীর ছবি বুঝা যায় না, তাহলে সেই অঙ্কনকাজ হারাম থেকে বাহির হয়ে যাবে। কিন্তু যদি দেখার পর সেটাকে প্রাণীর ছবিই মনে হয় বা সেটা প্রাণীর দিকে ইঙ্গিত দেয়, তাহলে সেটা হারামই থাকবে।

কিন্তু যদি সমস্ত চেহারাকে মিটিয়ে দেয়া হয় অথবা মাথাকে কর্তন করে দেয়া হয় কিংবা মাথা এবং শরীরের মধ্যে কর্তন রেখা এটে দেয়া হয়, তাহলে যেহেতু এটা দ্বারা বাস্তবিক কোনো ছবি বুঝা যাবে না বা সেটা কোনো ছবির দিকে ইঙ্গিত করবে না, তাই অবশ্যই সেটার রুখসত থাকবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/92238

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যদি মাথা এবং বডির মধ্যবর্তী কর্তন রেখা থাকে, তাহলে ঐ ছবির ব্যবহার জায়েয।নতুবা জায়েয হবে না। সুতরাং ম্যাগাজিন দাওয়াতী কাজের উদ্দেশ্যে বিতরণ করা যাবে কি না? সেটা উপর ব্যখ্যার উপর নির্ভরশীল। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...