আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
25 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (16 points)
আমি রিসেলার হিসেবে কাজ করতে চাচ্ছি। যার সাথে কাজ করতে চাচ্ছি তার কাজের বিবরণ নিচে দিয়ে দিচ্ছি। দয়া করে জানাবেন উক্ত ব্যবসা হালাল হবে কিনা। সহজ করে জানাবেন দয়া করে।

রিসেলিং প্রক্রিয়া
✅ আমরা আপনাকে আমাদের সকল প্রোডাক্টের ছবি ও পাইকারি প্রাইস লিস্ট প্রদান করবো।
✅ আপনি আপনার নিজস্ব ফেসবুক পেজ, গ্রুপ বা ওয়েবসাইটে প্রোডাক্টগুলো বিক্রি করবেন।
✅ অর্ডার কনফার্ম হলে আমাদের জানাবেন, আমরা প্রোডাক্ট ডেলিভারির ব্যবস্থা করবো।

অর্ডার কনফার্ম :
নাম:
ঠিকানা:
নাম্বার:
ডেলিভারি চার্জ :
ঢাকার ভিতর ৮০ টাকা
ঢাকার বাহিরে ১২০ টাকা

 লাভের নিয়ম
অর্ডার কনফার্ম করার পর প্রোডাক্টের পাইকারি দামের পর আপনি যে পরিমাণ লাভ করবেন,
আপনার লাভের ২০% আমরা রাখবো
 বাকি ৮০% আপনি পাবেন
 যদি অর্ডার কনফার্ম করার পর প্রোডাক্টের পাইকারি মূল্যের সম্পূর্ণ টাকা অগ্রিম পরিশোধ করেন:
 আপনার লাভের উপর আমরা কোনো ২০% কমিশন রাখবো না
 সম্পূর্ণ ১০০% লাভ আপনি পাবেন

 সাপ্তাহিক টার্গেট।
✔️ প্রতি সপ্তাহে কমপক্ষে ৩–৪টি বা এর অধিক প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করতে হবে।
 সাপ্তাহিক বোনাস সুবিধা:
২০টি প্রোডাক্ট বিক্রি = ১,০০০ টাকা বোনাস
১৫টি প্রোডাক্ট বিক্রি = ৫০০ টাকা বোনাস
১০টি প্রোডাক্ট বিক্রি = ২০০ টাকা বোনাস

1 Answer

0 votes
by (769,290 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم 

শরীয়তের বিধান হলো যেকোনো বৈধ কাজে ফিস নির্দিষ্ট হওয়ার শর্তে দালালি এবং তার উপার্জন জায়েজ আছে।

ইমাম বোখারী রাহ বলেনঃ

" ﺑَﺎﺏ ﺃَﺟْﺮِ ﺍﻟﺴَّﻤْﺴَﺮَﺓِ . ﻭَﻟَﻢْ ﻳَﺮَ ﺍﺑْﻦُ ﺳِﻴﺮِﻳﻦَ ﻭَﻋَﻄَﺎﺀٌ ﻭَﺇِﺑْﺮَﺍﻫِﻴﻢُ ﻭَﺍﻟْﺤَﺴَﻦُ ﺑِﺄَﺟْﺮِ ﺍﻟﺴِّﻤْﺴَﺎﺭِ ﺑَﺄْﺳًﺎ 
ﻭَﻗَﺎﻝَ ﺍﺑْﻦُ ﻋَﺒَّﺎﺱٍ : ﻻ ﺑَﺄْﺱَ ﺃَﻥْ ﻳَﻘُﻮﻝَ : ﺑِﻊْ ﻫَﺬَﺍ ﺍﻟﺜَّﻮْﺏَ ﻓَﻤَﺎ ﺯَﺍﺩَ ﻋَﻠَﻰ ﻛَﺬَﺍ ﻭَﻛَﺬَﺍ ﻓَﻬُﻮَ ﻟَﻚَ .
ﻭَﻗَﺎﻝَ ﺍﺑْﻦُ ﺳِﻴﺮِﻳﻦَ : ﺇِﺫَﺍ ﻗَﺎﻝَ ﺑِﻌْﻪُ ﺑِﻜَﺬَﺍ ﻓَﻤَﺎ ﻛَﺎﻥَ ﻣِﻦْ ﺭِﺑْﺢٍ ﻓَﻬُﻮَ ﻟَﻚَ ، ﺃَﻭْ ﺑَﻴْﻨِﻲ ﻭَﺑَﻴْﻨَﻚَ ﻓَﻠَﺎ ﺑَﺄْﺱَ ﺑِﻪِ .
ﻭَﻗَﺎﻝَ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ : ( ﺍﻟْﻤُﺴْﻠِﻤُﻮﻥَ ﻋِﻨْﺪَ ﺷُﺮُﻭﻃِﻬِﻢ)

তরজমাঃইবনে সিরীন, আত্বা,ইবরাহিম,হাসান, রাহ এর মত যুগশ্রেষ্ট ইমামগণ দালালী ব্যবসায় শরয়ী কোনো সমস্যা মনে করেন না।ইবনে আব্বাস রাহ,বলেনঃকোনো অসুবিধা নেই এরকম কোনো চুক্তিতে যে, কেউ কাউকে বলল,তুমি এই মাল এত টাকায় বিক্রি কর,এর(পুর্ব নির্ধারিত মূল্যর) চেয়ে বেশী যা লাভ হবে তা তোমার।
ইবনে সিরীন রাহ বলেনঃযখন কেউ কাউকে বললঃতুমি এই মাল এত টাকায় বিক্রি কর, যা লাভ হবে অথবা এর চেয়ে বেশী যা লাভ হবে, তা তোমার অথবা তা আমার এবং তোমার মধ্যে বন্টিত হবে।এরকম চুক্তিতে কোনো সমস্যা নেই।
নবী কারীম সাঃবলেনঃ-মুসলমানগন তাদের  কৃতচুক্তির আওতাধীন।অর্থাৎ শরীয়ত বিরোধী চুক্তি না হলে তা অবশ্যই পূরণীয় এবং পূরণ করতে হবে,এবং দালালীও একটি চুক্তি বিধায় তা বৈধ ও পূরণীয় ।
(সহীহ বোখারী-৩/৯২, হাদীস নং ২২৭৪ এর শিরোনাম)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
কমিশন ফিস নির্দিষ্ট হওয়ার শর্তে যেহেতু কমিশন ভিত্তিক ব্যবসা তথা দালাল কিংবা এজেন্টদের কমিশন জন্য নির্ধারিত ফিস জায়েয।

সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে যদি পন্য হালাল হয়,এবং কেহই ধোকার আশ্রয় না নেয়,সেক্ষেত্রে প্রশ্নের বিবরন মতে এভাবে রিসেলার হিসেবে কাজ করা জায়েজ হবে। 

আরো জানুনঃ 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...