আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
13 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (4 points)
edited ago by

https://drive.google.com/file/d/1Iq9LrBReNLyryQMMuoJcTTDuu7TsFf1k/view?usp=drivesdk



https://drive.google.com/file/d/13Gl_LftPTN5R2VbcTBrvkx8agpBXP3sY/view?usp=drivesdk

https://ifatwa.info/89069/

এই তিনটা একটু দেখে বলবেন ছবি গুলোর কথা অনুযায়ী  এভাবে যিহার হয় কিনা?আর মাসআলাটা মানা যাবে কিনা?

https://ifatwa.info/143861/

এখানে বলা হচ্ছে যিহার হয়।কোন উদ্দেশ্য ছাড়া বললে শুধু শারীরিক গঠন একইরকম বুঝাতে হারাম করার কোন উদ্দেশ্য ছাড়া বললে মানে শাশুড়ীর অন্গের মত হারাম করার কোন উদ্দেশ্য ছাড়া বললে কি যিহার হয়?বিস্তারিত একটু জানাবেন হুজুর।একটু কনফিউশানএ।কারণ এর আগেও মনে হচ্ছে এই সাইটে জিজ্ঞেস করেছিলাম তখন বলেছিল যিহার হবে না কিন্তু প্রশ্ন গুলো খুজে পাচ্ছি না।

আর সরাসরি যাওয়ার  মত কোন পরিবেশ নাই তাই এখানে জিজ্ঞেসা করা।আর প্রায় সব প্রশ্নই এখানে করা হয় এই সাইটে। 

1 Answer

0 votes
ago by (812,460 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
الظِّهَارُ هُوَ تَشْبِيهُ الزَّوْجَةِ أَوْ جُزْءٍ مِنْهَا شَائِعٍ أَوْ مُعَبَّرٍ بِهِ عَنْ الْكُلِّ بِمَا لَا يَحِلُّ النَّظَرُ إلَيْهِ مِنْ الْمُحَرَّمَةِ عَلَى التَّأْبِيدِ وَلَوْ بِرَضَاعٍ أَوْ صِهْرِيَّةٍ كَذَا فِي فَتْحِ الْقَدِيرِ سَوَاءٌ كَانَتْ الزَّوْجَةُ حُرَّةً أَوْ أَمَةً أَوْ مُكَاتَبَةً أَوْ مُدَبَّرَةً أَوْ أُمَّ وَلَدٍ أَوْ كِتَابِيَّةً
স্ত্রীকে মাহরামে আবদি যেমন মা,বোন ইত্যাদি ব্যক্তিবর্গের উল্লেখযোগ্য কোনো অঙ্গের দিকে বা এমন কোনো অঙ্গের সাথে তুলনা করা যেই অঙ্গের দিকে দৃষ্টি দেওয়া হারাম।মাহরামে আবদি দুধ সম্পর্কের কারণে হোক বা বৈবাহিক সম্পর্কের কারণে হোক। এবং স্ত্রী চায় আযাদ হোক বা বাদি হোক কিংবা মুকাতাব বা উম্মে ওলাদ হোক।জিহার হবে।ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৫০৬)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/60982

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
নিজ স্ত্রীর কোমরকে শাশুড়ির কোমরের সাথে তুলনা করলে জিহার হবে। কেননা শাশুড়ি মাহরামে আবদী এর অন্তর্ভুক্ত। তবে তুলনা না করলে বা তুলনা করা উদ্দেশ্য না হলে,  তখন জিহার হবে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

ago by
edited ago
উপরের ছবির এভাবে বললে কি যিহার হবে?ওখানে বিস্তারিত বলা আছে।আর শাশুড়ী ওই অংগ যেমন স্বামীর জন্য স্ত্রীর টাও এমন বুঝাচ্ছে না। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...