আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
21 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (12 points)
১। আমি সরকারি মেডিকেলে পড়ি৷ আমাদের ক্যাম্পাসে অনেক ফলের গাছ যেমন আম গাছ আছে৷ প্রিন্সিপাল নির্দেশ দিয়েছেন যে আম শুধু মেডিকেলের কর্মচারী বা নার্সরা খেতে পারবে৷ আমরা ছাত্ররা পারব না৷ এটা আমাদের কাছে অন্যায় মনে হচ্ছে কারণ সরকারি মেডিকেল তো আমাদের জন্যই,ছাত্র ছাত্রীদের সংখ্যা ও অনেক বেশি,তাও আমরা বঞ্চিত হবো? এখন এই আম নির্দেশ ছাড়াই পেড়ে খাওয়া জায়েজ হবে কি?

২৷ বর্তমানে দেশসহ সব জায়গায় কুফরি সেক্যুলার আইন চলছে৷ এক্ষেত্রে যেখানে আমার ক্ষতির আশংকা নাই বা কারও হক্ব নষ্ট হওয়ার সম্ভাবনা ও নাই সেক্ষেত্রে কি এই আইনগুলা অমান্য করা যাবে? যেমন ধরেন আমি সরকারি ক্যাম্পাসের আম পেড়ে খেলাম স্যারদের নির্দেশের বিরুদ্ধে৷ বা ধরা পড়া ব্যাতীত টিকেট না কেটে ট্রেনে ভ্রমণ করলাম অন্য কারও সিট দখল ব্যাতীত এটা জায়েজ হবে? আবার ধরেন রাষ্ট্রীয় নিরপেক্ষ আইন যেটা সরাসরি ইসলামের বিরুদ্ধে যায় না ওটা মানা জরুরি কি? কুফফার সরকার তো আমার দেওয়া টাকা ইসলামের বিরুদ্ধেই খরচ করবে দিনশেষে।
৩। বর্তমানে যে ইসলামী ব্যংক আছে দেশে,সেখানে চাকরি করা কি জায়েজ? শুনেছি তারা সুদ না দিয়ে মাল কিনে নেই,দিয়ে ওটা বেশি দামে বিক্রি করে যেটা নাকি জায়েজ। এই পদ্ধদিতে কাজ করে। এটা কি সত্য?
৪। আইনজীবি বা বিচারপতি হওয়া কি জায়েজ? তারা তো সরাসরি কুফরি আইন অনুযায়ী বিচার ফয়সালা করার সাথে জড়িত। আর্মির চাকুরি কি জায়েজ? কারণ দেশের জঙ্গি নাটক,ইসলামপন্থীদের গুম খুন এসবে তারাও জড়িত ছিলো। এছাড়াও তাগুত কুফরি সরকারের গোলামি তো আছেই।

1 Answer

0 votes
ago by (812,550 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
অন্যর মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত কারো জন্য হালাল হয় না। 
হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত,
عن ابن عباس قال;قال رسول اللّٰه صلى اللّٰه عليه و سلم ﻻ ﻳﺤﻞ ﻣﺎﻝ ﺍﻣﺮﺉ ﻣﺴﻠﻢ ﺇﻻ ﺑﻄﻴﺐ ﻧﻔﺲ ﻣﻨﻪ " 
নবী কারীম সাঃ বলেনঃ"কোন মুসলমানের জন্য  অন্য কোনো মুসলমানের মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত হালাল হবে না। (তালখিসুল হাবীর-১২৪৯) আরো জানুন- https://www.ifatwa.info/1364

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কলেজ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিত কলেজের গাছের ফল খাওয়া  জায়েয হবে না। তবে পরিস্কার অনুমোদন থাকলে, তখন উক্ত ফলফলাদি খাওয়া যাবে । কলেজ কর্তৃপক্ষের কাছে থেকে সরাসরি জিজ্ঞাসা করে জেনে নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহন করতে হবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/9408

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) যেহেতু মেডিকেল কর্তৃপক্ষের প্রশাসনিক ক্ষমতা রয়েছে, যা বাংলাদেশ আইন অনুযায়ী সিদ্ধ। সুতরাং কলেজ কর্তৃপক্ষের নির্দেশের উল্টো গমন করা আপনার জন্য জায়েয হবে না।

(২) বাংলাদেশ সরকার কর্তৃক জারিকৃত আইন যদি কুরআন সুন্নাহ বিরোধী না হয়, তাহলে শৃঙ্খলা রক্ষার স্বার্থে সেই আইন মান্য করা জরুরী।

(৩)  ইসলামী ব্যংক হোক বা সুদি ব্যাংক হোক, সুদি কাজে সহায়তা করা হবে, এমন কোনো ডিপার্টমেন্টে চাকুরী করা জায়েয হবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/398

(৪) আইনজীবি বা বিচারপতি হওয়া কি জায়েয?  এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/598


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...