আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
17 views
ago in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (8 points)
১.মানুষকে চড় দেওয়া কি হারাম?
২.টাখনুর নিচে প্যান্ট পড়া কি হারাম?
৩.বগলের লোম কি সেভ করা সুন্নত নাকি কাচি দিয়ে কাটা?
৪.নামাযে সিজদাহ্ তে যাওয়ার সময় হাত তো হাটুতে লাগানো থাকবে তাই না।হাতের আঙুল কি ফাকা থাকবে নাকি লাগানো?

৫.নাভির কতটুকু নিচে লোম সেভ করতে হয়?একেবারে গোল টার নিচে থেকেই নাকি আরো নিচ থেকে?আমি তো গোল নাভি টার নিচ থেকে সেভ করি।  নাভির নিচে সেভ  করা সুন্নত নাকি ট্রিম করা সুন্নত বর্তমান যুগে কোনটা করলে সুন্নাত হবে শুধু উত্তরটা।

৬.নামাযে সুরাতে যে যে জায়গায় টান দিতে হবে ১/২/৩/৪ আলিফ অইখানে টান না দিলে নামায  হবে? যেমন -সুরা ফাতিহা তে শেষ এর লাইন এ ৪ আলিফ টান।

৭.আমার জন্মগত লোম বড়। তাই একবার উরু,আর পা এর লোম সেভ করে ফেলেছিলাম। তাই আগের থেকেও এখন লোম আরো অনেক অনেক বেশি বড় ও ঘন হিয়ে গেছে।এত বড় কিভাবে কি করবো কারণ সেভ করা হয়েছে।এখন কি করলে আগের মত সাভাবিক হবে? মানে সাধারণ মানুষের মত হবে?কারন ফরয গোসলে লোমের গোড়াতে পানি দিয়ে অনেক কষ্ট ও ওয়াসওয়াসা হয়? কি করলে লোমের গোড়াতে ও পানি যাবে তাও বলিয়েন,আর কি করলে আগের মত ঠিক হবে?

1 Answer

0 votes
ago by (812,460 points)


বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) মানুষকে চড় দেওয়া তো হারাম হবেই।
(২) টাখনুর নিচে প্যান্ট পড়াও হারাম।
(৩) বগলের লোম উপড়ে ফেলা মুস্তাহাব। তবে কাচি দিয়ে ফেলা যাবে বা মুন্ডানোও যাবে।
(৪) নামাযে সিজদাহ্ তে যাওয়ার সময় হাত হাটুতে লাগানো থাকবে। হাতের আঙুল ফাকা থাকবে।

(৫)

মুল্লা আলী ক্বারী রাহ উক্ত হাদীসের ব্যখ্যায় লিখেন,
(والاستحداد) : أي حلق العانة، وهو استفعال من الحديد، وهو استعمال الحديد من نحو الموسى في حلق العانة ذي الشعر الذي حوالي ذكر الرجل وفرج المرأة. زاد ابن شريح: وحلقة الدبر، فجعل العانة منبت الشعر مطلقا، والمشهور الأول، فإن أزال شعره بغير الحديد لا يكون على وجه السنة. كذا في شرح المشارق، ويجب أن يعلم أنه لا يقطع شيئا من شعر وهو جنب.
ইস্তেহদাদ অর্থ হলো,নাভীর নীচ কে খুর ইত্যাদি দ্বারা পরিস্কার করা। পুরুষাঙ্গ ও যোনিপথের আশপাশের সবকিছুকে খুর দ্বারা পরিস্কার করতে হবে।ইবনে শুরাইহ বলেন, মলমূত্রত্যাগের স্থানকেও খুর দ্বারা পরিস্কার করতে হবে।উনি নাভীর নীচের সকল চুলকে তাতে শামিল রাখেন তা যেখানেই হোকনা কেন।তবে প্রথম মতটাই অধিক প্রসিদ্ধ।যদি কেউ খুর ব্যতীত অন্য কিছু দ্বারা নাভীর চুলকে পরিস্কার করে,তাহলে সেটা সুন্নত অনুযায়ী হবে না।(শরহে মাশারিক্ব) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1427

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বর্তমান যুগে কোনটা করলে সুন্নাত হবে? প্রশ্নটা সম্পূর্ণ ভুল ও অযাচিত। সুন্নত সর্বদাই সুন্নত। তখনো সুন্নত হবে এবং এখনো সুন্নত থাকবে।

(৬) নামাযে সুরাতে যে যে জায়গায় টান দিতে হবে ১/২/৩/৪ আলিফ অইখানে টান না দিলে নামাযও হবে। যেমন -সুরা ফাতিহা তে শেষ এর লাইন এ ৪ আলিফ টান।

(৭) ডাক্তারের শরণাপন্ন হোন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...