আচ্ছালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ , প্রিয় শায়েখ , আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এখন বর্তমান প্রেক্ষাপট নিয়ে হযরতের কাছে একটা প্রশ্ন হচ্ছে , আমরা এখন দেখতে পায় কুরবানির সময় পশুদের বিধর্মীদের নামে নাম করণ করে বাজারে বিক্রি করা হচ্ছে। যেমন ট্রাম্প , নেতানিয়াহু।
১. এগুলো কতটুকু শরীয়ত সম্মত ?
২. আর কুরবানির সমস্ত শর্ত পশুর মধ্যে থাকার পরেও নামের কারণে কুরবানী হবে কিনা ?
কুরআন হাদিস থেকে একটু বিস্তারিত জানানোর জন্য হযরতের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি। হযরতের কাছে আমার জন্য দোয়ার দরখাস্ত। আচ্ছালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।