খুব জরুরি। দয়া করে উত্তর দিয়েন।
কাল বিকেলে আমার তালাক হয়েছে। আমার স্বামী বিদেশ তাই কাজী সাহেব আমাকে তালাক দিতে বলেছেন। আমি এইসবের কিছুই বুঝি না। উনি উনার সাথে আমাকে রিপিট করতে বলেছেন। আমি বলেছি পারিবারিক কলহ ও দাম্পত্য জীবনের অশান্তির কারণে খোলা তালাকের পরিবর্তে তাফওয়ীজে তালাকের মাধ্যমে আমি আমার স্বামীকে তালাক তালাক তালাক দিলাম । এরপর বায়েন বলেছি। আমার কি তালাক সম্পন্ন হয়েছে? উনি যদি কখনো আমাকে ফিরিয়ে নিতে চান আমার অন্যত্র বিয়ে ছাড়া ফিরিয়ে নিতে পারবে?