আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
28 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (5 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
আমাদের বিয়ের আগে নিজেরদের মধ্যে ৩_৪ মাস কথা হয়েছে,

তখন থেকে আমার মধ্যে দ্বীনের প্রভাব আসতে শুরু করেছে,তখন একেবারে নতুন পর্যায়ে, দ্বীন জানতে পারবো এমন কেউ ছিলো না,ফ্যামিলি ও দ্বীনি নয়, ৩_৪ মাস পর আমরা বিয়ের স্বীদ্ধান্ত নি,কথাবার্তা ছাড়া অন্য কোন হারাম কাজ আমাদের মধ্যে হই নি, আমার স্বামী তার পরিবার কে জানানোর পর তারা আমার পরিবারের আর্থিক অবস্থা শুনে নিষেধ করে দেয়,তারা চাইছে মেয়ের আর্থিক অবস্থা ভালো এরকম মেয়ে
এদিকে আমার পরিবারকে সব বুঝিয়ে বলি আমার বিয়ের ও যথেষ্ট বয়স হয়ে গেছে,গোনাহের দিকে পা বাড়াতে  চাচ্ছি না,

আমার বাবা _ মা রাজি ছিলো,বাবা অনুমতি দিয়েছে কিন্তু উপস্থিত ছিলো না,,আমার স্বামীর বাবা রাজি ছিলো না বিধায় সে পরিবার ছাড়া বিয়ে করে,সাক্ষী দুইজন ছিলো,মোহর ও ধার্য হয়েছে,ইজাব-  কবুল ও  হয়েছে,সাক্ষী দুইজন পুরুষ ছিলো,

এখন আমার প্রশ্ন হচ্ছে আমাদের বিয়েটা বৈধ কিনা?

1 Answer

0 votes
ago by (813,870 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মাতাপিতার সম্মতি ব্যতীত কখনো কোনো মুসলমান যুবক যুবতীর জন্য কোর্ট মেরেজ করা সমীচীন হবে না,মঙ্গলজনক হবে না।মাতাপিতাকে না জানিয়ে বালিগ ছেলে মেয়ের বিবাহ নিয়ে উলামাদের মধ্যে মতবিরোধ রয়েছে।উনেক উলামায়ে কেরাম অভিভাবকহীন বিয়েকে বাতিল বলে মনে করেন।হানাফি মাযহাব মতে কু'ফু হিসেবে ছেলেটি যদি মেয়ের সমকক্ষ বা বেশী মর্যাদার অধীকারী হয়, কেবল তখনই বিয়ে শুদ্ধ হয়ে যাবে।নতুবা মেয়ের অভিভাবকের অনুমতির উপর বিয়ে মওকুফ থাকবে। 

লক্ষণীয় যে,
হানাফি ফিকহের এই মাস'আলার সুযোগ নিয়ে অবৈধ প্রেম ভালবাসাকে গোপন বিয়ের মাধ্যমে হালাল করার অপচেষ্টা বর্তমানে চলছে। এত্থেকে অবশ্যই দূরে থাকতে হবে। গোপন বিবাহ দ্বারা কোনো কল্যাণই দৃষ্টিগোচর হয়না। শয়তানের পদাঙ্ক অনুসরণ এবং জৈবিক চাহিদা পূরণের মত ঘৃণ্য কাজই তাতে পরিলক্ষিত হয়। এবং এই ঘৃণ্য ও জগণ্য চাহিদা পূরণই এই অমসৃণ পথে পা বাড়াতে উদ্বুদ্ধ করে থাকে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3308

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এভাবে গোপন বিয়ে করাটা উচিত হয়নি। যাইহোক,  যেহেতু দুইজন সাক্ষীর উপস্থিতিতে ইজাব কবুল হয়েছে, তাই বিয়ে হয়ে গেছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...