আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
39 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,, আমার প্রশ্ন হচ্ছে নিচের এই আমল কি সত্যিই কার্যকরী কিনা? এই আমল কি করা যাবে?

বৃহস্পতিবার দিবাগত রাতের দুআ কবুলের আমল।

১১ বার ইস্তেগফার, ১১ বার দুরুদ শরীফ, ১১ বার আয়াতুল কুরসি ও পুনরায় ১১ বার দুরুদ শরীফ পাঠ করে, ১০০০ হাজার বার ইয়া-সামীউ আল্লাহর এই পবিত্র গুণবাচক নামটি পাঠ করতে হবে।

এরপর ফজরের আজান দেওয়ার সাথে সাথেই ফজরের দু রাকাআত সুন্নত আদায় করে ১১ বার দুরুদ শরীফ, ১১ বার আয়াতুল কুরসি ও পুনরায় ১১ বার দুরুদ শরীফ পাঠ করে ফজরের দু রাকাআত ফরজ নামাজ আদায় করে মুনাজাতে সবকিছু আল্লাহকে বলতে হবে।

বৃহস্পতিবার দিবাগত রাত থেকে এভাবে টানা ১১ দিন করবেন। যে কোনো হাজত এর জন্য আমলটি করতে পারবেন।

শর্ত হলো এই ১১ দিন তাহাজ্জুদ নামাজ বাধ্যতামুলক আদায় করা অপরিহার্য। অবশ্যই দু'চার রাকাআত তাহাজ্জুদ নামাজ আদায় করতে হবে। তাহলে অতি দ্রুত ফল পাবেন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন।

খুবই পরিক্ষিত একটি আমল আলহামদুলিল্লাহ এই পর্যন্ত অনেকেই আমলটি করে ১১ দিনের আগেই ফল পেয়েছেন।

1 Answer

0 votes
ago by (769,890 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

যিকির মানে স্বরণ করা,আল্লাহকে আল্লাহর গুনাগুনকে সম্মান ও আজমতের সাথে স্বরণ করা।
যিকির প্রসঙ্গে  আল্লাহ তা'আলা বলেনঃ
ﻗُﻞِ ﺍﺩْﻋُﻮﺍْ ﺍﻟﻠّﻪَ ﺃَﻭِ ﺍﺩْﻋُﻮﺍْ ﺍﻟﺮَّﺣْﻤَﻦَ ﺃَﻳًّﺎ ﻣَّﺎ ﺗَﺪْﻋُﻮﺍْ ﻓَﻠَﻪُ ﺍﻷَﺳْﻤَﺎﺀ ﺍﻟْﺤُﺴْﻨَﻰ-
(হে নবী আপনি) বলুনঃতোমরা  আল্লাহ বলে আহবান কর কিংবা রহমান বলে, যে নামেই তোমরা আহবান কর না কেন, সব সুন্দর নাম তাঁরই।(সূরা বনী ইসরাঈল-১১০)

 ﻭَﻟِﻠّﻪِ ﺍﻷَﺳْﻤَﺎﺀ ﺍﻟْﺤُﺴْﻨَﻰ ﻓَﺎﺩْﻋُﻮﻩُ ﺑِﻬَﺎ ﻭَﺫَﺭُﻭﺍْ ﺍﻟَّﺬِﻳﻦَ ﻳُﻠْﺤِﺪُﻭﻥَ ﻓِﻲ ﺃَﺳْﻤَﺂﺋِﻪِ ﺳَﻴُﺠْﺰَﻭْﻥَ ﻣَﺎ ﻛَﺎﻧُﻮﺍْ ﻳَﻌْﻤَﻠُﻮﻥَ 
আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম। কাজেই সে নাম ধরেই তাঁকে ডাক। আর তাদেরকে বর্জন কর, যারা তাঁর নামের ব্যাপারে বাঁকা পথে চলে।
নিজেদের কৃতকর্মের ফল শীঘ্রই তারা পাবে।(সূরা আ'রাফ ১৮০)
ﺳﺒﺢ ﺍﺳﻢ ﺭﺑﻚ ﺍﻷﻋﻠﻰ
অর্থ, তোমার প্রভূর নামের তাসবীহ পাঠ কর।
ﻗﺪ ﺃﻓﻠﺢ ﻣﻦ ﺗﺰﻛﻰ ﻭﺫﻛﺮ ﺍﺳﻢ ﺭﺑﻪ ﻓﺼﻠﻰ
এ আয়াতের মাঝেও বলাহয়েছেঃ প্রকৃত সফলকাম ঐ ব্যক্তি যে তার রবের নামের যিকির করে ৷(সূরাঃ আ'লা-১৪-১৫)

এবং নবীজী সাঃ বলেনঃ
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,
ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﺃﻥ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ; ﺇِﻥَّ ﻟِﻠَّﻪِ ﺗِﺴْﻌَﺔً ﻭَﺗِﺴْﻌِﻴﻦَ ﺍﺳْﻤًﺎ ﻣِﺎﺋَﺔً ﺇِﻟَّﺎ ﻭَﺍﺣِﺪًﺍ ﻣَﻦْ ﺃَﺣْﺼَﺎﻫَﺎ ﺩَﺧَﻞَ ﺍﻟْﺠَﻨَّﺔَ
নবীজী সাঃ বলেন,নিশ্চয় আল্লাহর নিরান্নব্বইটা নাম রয়েছে,যে ব্যক্তি তা ঈমান ও আমলের সাথে ডাকবে সে জান্নাতে প্রবেশ করবে।(সহীহ বুখারী-২৭৩৬)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন,
আস সামিউ السميع আল্লাহর নাম সমূহের একটি নাম। সুতরাং এই নাম দ্বারা বিশেষ কোনো উদ্দেশ্য সামনে রেখে আল্লাহকে ডাকা যেতে পারে। 

তবে আপনি যে ত্বরিকার কথা প্রশ্নে উল্লেখ করেছেন, তা কুরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। 

হ্যাঁ,  এগুলো বুজুর্গানে কেরামের অভিজ্ঞতার আলোকে বাতলিয়ে দেওয়া ত্বরিকা।

এগুলোকে কুরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয় এমন আকিদা বিশ্বাস রেখে এগুলো দ্বারা আ’মল করা যেতে পারে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...