আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
739 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (19 points)
প্রশ্ন 1:অনিচ্ছাকৃতভাবে  কারো কিছু নষ্ট করলে বা  হলে যখন মালিক সেটা দেখল না এবং সেটা ক্ষুদ্র হলে মালিককে বলতে গেলে লজ্জায় পরতে হবে অথবা এমন অবস্থায় পতিত হলাম যে বলার জন্য  মালিক পাওয়া যাচ্ছে না বা মালিককে পেতে হলে অনেক কষ্ট করতে হবে তখন কি করতে হবে?

প্রশ্ন 2: কেউ আমার কাছে কিছু রাখলে তার অনুমতি ছাড়া ব্যবহার করে পূণরায় পূর্ণ করে দিলেও গোনাহ হবে?

প্রশ্ন 3: কারো কিছু ব্যবহার করে যথাস্থানে রেখে দিলে গোনাহ হবে?

প্রশ্ন 4: আখিরাতে বান্দার হকগুলোর  মধ্যে কোন কোন হক সম্পর্কে কঠিন হিসাব হবে

1 Answer

0 votes
by (805,980 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)অনিচ্ছাকৃতভাবে কারো কিছু নষ্ট করলে বা  হলে যখন মালিক সেটা দেখল না, কিন্তু আল্লাহতো দেখতেছেন, তাই উক্ত ব্যক্তির নিকট ক্ষমা চাইতে হবে। সেই জিনিষ ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হলেও উক্ত জিনিষের মালিকের নিকট ক্ষমা চাইতে হইবে। মালিককে না পাওয়া গেলে পাওয়ার যথাসাধ্য চেষ্টা করতে হবে। এবং পরিশেষে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। 
দেখুন, আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলে বান্দার হক পর্যন্ত মাফ করে দিতে পারেন।কেননা যাকে হত্যা করা হয়েছে তার বেঁচে থাকার হক্বকে ধংস করা হয়েছিলো।সুতরাং এটাও একটা বান্দার হক।
কিন্তু এর পরও আল্লাহ তা'আলা মাফ করে দিয়েছেন।এবং হক নষ্ট হয়ে যাওয়া উক্ত বান্দাদিগকে এমন পুরুস্কার দান করবেন যে, তারা আর তাদের হক সম্পর্কে কোনো প্রকার অভিযোগ দায়ের করবে না।বান্দার হক সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1012

(২)কেউ কারো কাছে কোনো জিনিষ আমানত রাখলে সেই জিনিষ যদি বাজারে হুবহু পাওয়া যায়, তাহলে প্রয়োজনে উক্ত জিনিষ ব্যবহারের রুখসত দেওয়া যেতে পারে, তবে হবহু উক্ত জিনিষকে আরার রেখে দিতে হবে। যদি হবহু রেখে দেওয়া হয়, তাহলে কোনো গোনাহ হবে না। 

(৩)কারো অনুমতি ব্যতিত তার জিনিষ ব্যবহার করা কখনো বৈধ হবে না। 

(৪)বান্দার সকল প্রকার হক প্রায় সমান-ই । সব কটি সম্পর্কে কঠিন জিজ্ঞাসা করা হবে। বিশেষ করে কোনো বান্দার আর্থিক কিছু পাওন থাকলে, সেই ঋণ পরিশোধ ব্যতীত বান্দা আখেরাতের ময়দানে এক কদমও সামনে অগ্রমর হতে পারবেনা। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (19 points)
আসসালামু আলাইকুম ।হুজুর  
মনে করেন আমি আমার জমিনে কাজ করার জন্য যাচ্ছি। যাওয়ার সময় হঠাৎ আমি পিছলে অন্যের জমিতে পড়ে গেলাম ।পরে দেখতেছি যে ঐ জমির কিছু শস্য গাছের হালকা ডালপালা ভেঙে গেছে অথবা গাছটা কাত হয়ে গেছে । তখন কি করতে হবে । যদি জমিনের মালিককে আমি চিনি ।
by (805,980 points)
যেহেতু ইচ্ছা করে এমনটা করেননি।তাই আপনার এক্ষেত্রে কোনো দোষ নাই। হ্যা তার বেশী ক্ষতি হয়ে গেলে, তার কাছে ক্ষমা চেয়ে নিবেন। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...