আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

+1 vote
467 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (10 points)
reopened by
আসসালামু আলাইকুম শাইখ। সম্প্রতি দাঈ জুনায়েদ জামশেদ এর নামের পর রাহিমাহুল্লাহ উল্লেখ করাতে এক ভাই আমাকে বললেন যে, সবার ক্ষেত্রে রাহিমাহুল্লাহ ব্যবহার করা যায় না। অনেক উঁচু লেভেলের আলেম হতে হবে।
আমি জানতে চাচ্ছিলাম এমন কোন শর্ত আছে কি? নাকি বাহ্যিকভাবে দ্বীনদার এমন যে কোন মুসলিম মারা গেলে আমরা রাহিমাহুল্লাহ বলতে পারবো?

1 Answer

+1 vote
by (814,710 points)
বিসমিহি তা'আলা

জবাবঃ-
রাহিমাহুল্লাহু একটি দু'আ, যার অর্থ হলো, আল্লাহ তাকে রহম করুক।

সুতরাং যেকোনো জীবিত কিংবা মৃত মুসলমানের ব্যাপারে রাহিমাহুল্লাহু বলা যাবে।যদিও ব্যবহারিক ভাবে এই দু'আটি মৃতদের জন্য খাস হয়ে গেছে।তথাপি জীবিতদের বেলায়ও এই দু'আ কে প্রয়োগ করা যাবে।

প্রত্যেক মুসলমানের জন্য উচিৎ,সর্বদা একে অন্যর জন্য দু'আ করা।বিশেষ করে অনুপস্থিত কোনো ভাইর জন্য দু'আ করা।কেননা হাদীস শরীফে এসেছে, অনুপস্থিত কারো জন্য দু'আ করলে সেই দু'আ কে আল্লাহ তা'আলা তারাতারি কবুল করে নেন।
আল্লাহ-ই ভালো জানেন।

উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...