আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
596 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (1 point)
edited by
আসসালামু আলাইকুম,   
আমি অনলাইনে ঘরে বসে আয়ের উপায় শিখছি।   তো এক্ষেত্রে আয়ের একটি মাধ্যম হলো ওয়েবসাইট এর মাধ্যমে আয়।
ওয়েবসাইট যেহেতু একটি নির্দিষ্ট বিষয়ের উপরে বানাতে হয় সেহেতু আমি প্রাথমিকভাবে ফটোগ্রাফি বিষয়টাকে সিলেক্ট করেছি।
আমার আয়ের উপায় হবে নিম্নরূপে-
আমি আমার ওয়েবসাইট বানাবো আমেরিকাকে টার্গেট করে। সেখানকার গর্ভবতী মা এবং নবজাতকদের ছবি তোলা নিয়ে হবে আমার ওয়েবসাইট। একটি ফর্ম দেওয়া থাকবে আমার সাইটে। যারা ছবি তুলতে আগ্রহী তারা ওয়েবসাইটে প্রবেশ করে ফর্মটি পূরণ করবে। পরবর্তীতে আমি প্রতিটা ফর্মের তথ্য একজন আসল ফটোগ্রাফার এর সাথে ইমেইলে যোগাযোগ করে একটি নির্দিষ্ট টাকার বিনিময়ে বিক্রি করবো। সেই ফটোগ্রাফার তখন সেই তথ্য অনুযায়ী প্রত্যেকটা ব্যক্তির সাথে যোগাযোগ করে ছবি তুলবে।
আমার প্রশ্ন হলো এক্ষেত্রে আমার আয় কি হালাল হবে?
উত্তরটা জানা ভীষণ জরুরী। অনুগ্রহ করে উত্তরটা দিয়ে উপকার করবেন।

1 Answer

0 votes
by (806,910 points)

বিসমিহি তা'আলা
জবাবঃ-
শরয়ী প্রয়োজন ব্যতীত ছবি তুলা জায়েয হবে না।
সুতরাং পেশা হিসেবে ছবি সম্পর্কিত কোনো কাজকে বেঁচে না নেয়াই উত্তম হবে।
ছবি-ভিডিও সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- 670


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...