আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
470 views
in পবিত্রতা (Purity) by (3 points)
আসসালামু আলাইকুম,,
১.টাইলস এর ফ্লোর এ নাপাক লাগলে সেটা মুঝে ফেলার পর শুকিয়ে গেলে তো জায়নামাজ বিছিয়ে নামায পরা যায়।

নামাজের যে হিজাব টা পড়ি,অনেক ছড়ানো।এক্ষেত্রে যদি হিজাব টা জায়নামাজ পার করে ফ্লোর এ টাচ করে করে তাহলে কি নামাজ হবে না?

২.ওজু অবস্থায় শুকনা কোনো নাপাকি জায়গায় হাত পা লাগলে কি ওজু ভেঙে যাবে?

৩.নাপাকি ভেজা কাপড় এর সাথে পবিত্র  শুকনো কাপড় লাগলে যদি নিংড়ালে পানি না পড়ে তবুও কি নাপাক হয়ে যাবে নাকি পানি পড়লেই শুধু নাপাক হবে?

৪.কেউ গীবত করলে তাকে যদি নিষেধ করি বা এজন্য কম কথা বলি তাহলে যদি সেই মানুষটা কষ্ট পায় তাতে কি আমার গুনাহ হবে?বা আত্মীয়তার সম্পর্কে কোনো ক্ষতি হবে?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)টাইলস এর ফ্লোর এ নাপাক লাগলে সেটা মুঝে ফেলার পর শুকিয়ে গেলে তাতে জায়নামাজ বিছিয়ে নামায পরা যাবে, এতে কোনো অসুবিধে নাই। হিজাব বড় হওয়ার কারণে যদি তা ফ্লোরে গিয়ে টাচ করে তাহলে এতে কোনো সমস্যা হবে না। 

(২)ওজু অবস্থায় শুকনা কোনো নাপাকি জায়গায় হাত পা লাগলে  অজু ভঙ্গ হবে না। 

(৩)নাপাকি ভেজা কাপড় এর সাথে পবিত্র  শুকনো কাপড় লাগলে যদি নিংড়ালে পানি না পড়ে , তাহলে তাতে পবিত্র শুকনো কাপড় লাগলে কোনো সমস্যা হবে না। 

(৪)
হযরত আবু সাঈদ খুদরী রাঃ থেকে বর্ণিত,
ﻋﻦ ﺃﺑﻲ ﺳﻌﻴﺪٍ ﺍﻟﺨُﺪْﺭِﻱِّ - ﺭَﺿِﻲَ ﺍﻟﻠﻪُ ﺗَﻌَﺎﻟَﻰ ﻋﻨﻪُ - ﻗﺎﻝَ : ﺳَﻤِﻌْﺖُ ﺭﺳﻮﻝَ ﺍﻟﻠﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻳﻘُﻮﻝ" : ﻣَﻦْ ﺭَﺃَﻯ ﻣِﻨْﻜُﻢْ ﻣُﻨْﻜَﺮًﺍ ﻓَﻠْﻴُﻐَﻴِّﺮْﻩُ ﺑِﻴَﺪِﻩِ ، ﻓَﺈِﻥْ ﻟَﻢْ  ﻓَﺒِﻠِﺴَﺎﻧِﻪِ ، ﻓَﺈِﻥْ ﻟَﻢْ ﻳَﺴْﺘَﻄِﻊْ ﻓَﺒِﻘَﻠْﺒِﻪِ ، ﻭَﺫَﻟِﻚَ ﺃَﺿْﻌَﻒُ ﺍﻹِﻳﻤَﺎﻥِ "
নবীজী সাঃ বলেনঃ তোমাদের মধ্য থেকে কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে,তাহলে সে যেন তা হাত দিয়ে ,না পারলে মুখ দিয়ে এবং না পারলে সে যেন তা অন্তর দিয়ে গৃণা করে।এবং এটাই তার ঈমানের সর্বনিম্ন স্থর।(সহীহ মুসলিম-৭৩)

অন্তর দিয়ে গৃনা করার অর্থ হচ্ছে,হালালকে হালাল জানা এবং তাকে মহব্বত করা।এবং হারামকে হারাম জানা ও গৃনা করা এবং তার থেকে দূরে থাকা। বিস্তারিত জানুন-https://www.ifatwa.info/1982

প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কাউকে গিবত করতে দেখলে সামর্থ্যানুযী তাকে বাধা প্রদান করা হবে, এজন্য যদি কেউ কষ্ট পায়, তহলে এজন্য আপনার কোনো গোনাহ হবে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 372 views
0 votes
1 answer 363 views
0 votes
1 answer 421 views
...