আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
693 views
in সাওম (Fasting) by (66 points)
ঘুমের ভিতর কেউ বিছানার সাথে মৈথুন করে বীর্যপাত ঘটায় এবং যখন সে কাজটা করছিল সে সেটা বুঝতে পারছিল এবং মনে করছিল যে বীর্য বের হয়নি এমনি প্রস্রাব বের হয়েছে এবং সে ঘুম থেকে উঠে দেখে যে তার বীর্যপাত হয়েছে এবং তার হঠাৎ মনে পড়ল যে বীর্যপাত হলে রোজা ভেঙে যায় কিন্তু ওই সময় রোজা ভাঙার কথাটা মনে ছিলনা । এক্ষেত্রে কী তার রোজা ভেঙে যাবে ?

1 Answer

0 votes
by (770,460 points)
জবাব
بسم الله الرحمن الرحيم 


শরীয়তের বিধান হলো স্বপ্নদোষ হলে রোযা ভাঙ্গবে না।

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْمُحَارِبِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " ثَلاَثٌ لاَ يُفْطِرْنَ الصَّائِمَ الْحِجَامَةُ وَالْقَىْءُ وَالاِحْتِلاَمُ 

আবূ সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তিনটি জিনিষ রোযাদারের রোযা ভঙ্গ করে নাঃ রক্তমোক্ষণ, বমি ও স্বপ্নদোষ।

(তিরমিজি ৭১৯. হকীকাতুস সিয়াম (২১-২২), আবূ দাউদ (৪০৯)

আবু সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ ভরে বমি হল। তিনি তখন বললেন-

ثلاث لا يفطرن الصائم : القيء، والحجامة، والحلم.

তিন বস্ত্ত রোযাভঙ্গের কারণ নয় : বমি, শিঙ্গা লাগানো ও স্বপ্নদোষ।-সুনানে কুবরা, বাইহাকী ৪/২৬৪।

তবে হস্তমৈথুনে বীর্যপাত হলে রোযা ভেঙ্গে যাবে। আর এটা যে ভয়াবহ গুনাহের কাজ তা বলাই বাহুল্য।
,
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই 
প্রশ্নে উল্লেখিত ছুরতে সে কি আসলে ঘুমের মধ্যেই ছিলো?
নাকি সে জাগ্রত ছিলো?
যদি ঘুমের মধ্যেই থাকে,তাহলে তার রোযা ভেঙ্গে যাবেনা।   
রোযার কোনো সমস্যা হবেনা।
,
আর যদি সে সেই সময় জাগ্রত ছিলো,তাহলে তার রোযা ভেঙ্গে যাবে।
এতে শুধু কাজা ওয়াজিব হবে। 
,
আরো জানুনঃ


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (66 points)
সাক্ষী রোজা রাখতে চাইলে কী কাযা রোজা সাক্ষী রোজার আগেই রাখতে হবে ?

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 470 views
0 votes
1 answer 487 views
0 votes
1 answer 598 views
0 votes
1 answer 379 views
...