আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
665 views
in কুরবানী (Slaughtering) by (9 points)
ভাগে কুরবানীতে যদি পাঁচ ওয়াক্ত নামাজিরা যদি বে নামাজির সাথে কুরবানী দেয় তাহলে তার হুকুম কি?  কুরবানির পশু যদি মারা যায় তাহলে কি নতুন পশু কিনতে হবে? অনেকে লোক দেখানো বা গোশত খাওয়ার জন্য কুরবানি দেয়, এতে ভাগে কুরবানী যায়েজ কি? আর গোশত যে তিন ভাগ করে তার ৩য় ভাগটি কি অন্যান্য কুরবানি দাতারা নিতে পারবেন কি না?

1 Answer

0 votes
by (805,980 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আল্লাহ তা’আলা বলেন, 
لَن يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَكِن يَنَالُهُ التَّقْوَى مِنكُمْ كَذَلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَبَشِّرِ الْمُحْسِنِينَ
এগুলোর গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, কিন্তু পৌঁছে তাঁর কাছে তোমাদের মনের তাকওয়া। এমনিভাবে তিনি এগুলোকে তোমাদের বশ করে দিয়েছেন, যাতে তোমরা আল্লাহর মহত্ত্ব ঘোষণা কর এ কারণে যে, তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন। সুতরাং সৎকর্মশীলদের সুসংবাদ শুনিয়ে দিন। (সূরা হাজ্ব-৩৭)

নিত্যপ্রয়োজনীয় ব্যয়ভার ব্যতীত প্রত্যেক  নেসাব (৭.৫ ভড়ি স্বর্ণ/৫২.৫ ভড়ি রূপা বা রূপার সমমূল্য) পরিমাণ মালের মালিক স্বাধীন মুসলমানের উপর কুরবানি করা ওয়াজিব।এক্ষেত্রে বাড়ন্ত মাল হওয়া শর্ত নয় এবং এক বৎসর অতিবাহিত হওয়াও শর্ত নয়।যেভাবে সদকাতুল ফিতরের নেবাস ঠিক এভাবে কুবানিরও নেসাব। বিস্তারিত জানুন-১৮১১

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ভাগে কুরবানীতে পাঁচ ওয়াক্ত নামাজিরা যদি বে-নামাজির সাথে কুরবানী দেয়, তাহলে তা নাজায়েয হবে না। বরং সবার কুরবানি আদায় হবে। কুরবানির পশু মারা গেলে নতুন করে আরেকটি পশু ক্রয় করে কুরবানি দিতে হবে। 

যে ব্যক্তি গোশত খাওয়ার জন্য কুরবানি দেয়, তার সাথে অন্য কেউ শরীক হয়ে কুরবানি দিলে অথবা সাত জনের কোনো একজনের উদ্দেশ্য গোশত থাকলে কারো কুরবানি-ই হবে না। 

وإن كان كل واحد منهم صبيا أو كان شريك السبع من يريد اللحم أو كان نصرانيا ونحو ذلك لا يجوز للآخرين أيضا كذا في السراجية.
তরজমাঃযদি সাত শরীকের সাতজনই শিশু হয়,বা একজন গোস্তের নিয়তে শরীক হয় বা একজন খৃষ্টান হয়, তাহলে অন্যান্য শরীক(যাদের নিয়্যাত কুরবানি করে আল্লাহর নৈকট্য অর্জন )তাদের কারো কুরবানি সহীহ হবে না, বরং সবার কুরবানি নষ্ট হয়ে যাবে। (ফাতাওয়া হিন্দিয়া;৫/৩০৪)

আর গোশত যে তিন ভাগ করে তার ৩য় ভাগটি কি অন্যান্য কুরবানি দাতারা নিতে পারবেন কি না?
আপনার এই প্রশ্নটি আমরা বুঝিনি। আমাদের কে বুঝিয়ে বলবেন। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (9 points)
কুরবানির গোশত প্রথমে যে তিন ভাগ করে, এক ভাগ কুরবানিদাতা, এক ভাগ আত্মীয় স্বজনরা,  আর এক ভাগ গরীব মিসকিনদের জন্য। এখান থেকে যে গরীবদের ভাগ দেওয়া হয় সেখান থেকে কুরবানি দাতা গোশত নিতে পারবে কিনা। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 429 views
0 votes
1 answer 3,276 views
0 votes
1 answer 2,835 views
+1 vote
1 answer 981 views
...