আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

–1 vote
471 views
in সাওম (Fasting) by (101 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!
এক হাদিসে শুনেছিলাম,  রাসুলুল্লাহ(সা) বলেছেন- তোমাদের কেউ সাহরি খাওয়া অবস্থায় সুবহে সাদিক শেষ হয়ে গেলে (বা আজান দিয়ে দিলে সঠিক খেয়াল নেই) সে যেন তার প্রয়োজন  শেষ করে নেয়!  মানে খাওয়া ছেড়ে না ওঠে যদি প্রয়োজন তখনও থাকে খাওয়ার!
তাহলে কেউ ভুলে সাহরি খাওয়াবস্থায় সুবহে সাদিক শেষ হয়ে ২/৩ মিনিট পার হয়ে যাওয়ার পর তার সাহরি খাওয়া শেষ হলে রোজা কেনো হবে না?? উল্লেখ্য তখনও ফজরের আজান দেয় নি! ফজরের ওয়াক্ত শুরুর সময় ছিলো ৩.৪৪ আর সাহরি খাওয়া শেষ করেছে ৩.৪০/৩.৪১ এ! সাহরির শেষ সময় ছিলো ৩.৩৮!   সময় না দেখে খাওয়ায় এমনটা হয়েছে!
২. সাহরির সময় শেষ হওয়ার পর ব্রাশ করলে কি রোজার ক্ষতি হবে বা ভেঙে যাবে?
জাযাকিল্লাহ খাইরান!

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( إِذَا سَمِعَ أَحَدُكُمْ النِّدَاءَ وَالْإِنَاءُ عَلَى يَدِهِ فَلَا يَضَعْهُ حَتَّى يَقْضِيَ حَاجَتَهُ مِنْهُ )
রাসূলুল্লাহ সাঃ বলেন, তোমাদের মধ্যে যখন কেউ ফজরের আজান শুনবে,যদি তার হাতে খাবার পাত্র থাকে,তাহলে সে যেন সেই খাবার পাত্রকে না রাখে,যতক্ষণ না সে তার প্রয়োজনকে পূর্ণ করছে।
(সুনানে আবি-দাউদ-২৩৫০)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
উক্ত হাদীসের অর্থ হল,যদি মুআজ্জিন সাহেব ফজরের ওয়াক্ত শুরু পূর্বে আজান দিয়ে দেয়,যা তুমি বুঝতে পারো,তাহলে যেহেতু মুআজ্জিন সেহরির ওয়াক্ত শুরুর পূর্বেই আযান দিয়ে দিছেন,তাই আপনি খাবারকে পরিত্যাগ না করে বরং খাবার গ্রহণ চালিয়ে যান এবং সেহরির সময় শেষ পর্যন্ত আপনি খাবার গ্রহণ করুন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ,, 
সাহরি ৪:৪৫এ শেষ হলে,৪৫ বাজলেই খাওয়া বন্ধ করবো নাকি ৪৫থাকা অবদি খাওয়া যাবে?

মাসআলাটা বললে মুনাসিব হতো উস্তাদজি।
বি:দ্র: আলাদাভাবে প্রশ্ন করতে পারিনি আমি।
by (814,710 points)
৪:৪৫ এর পূর্বেই খানা খাওয়া বন্ধ করবেন।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 453 views
...