আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
390 views
in সালাত(Prayer) by (41 points)
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।
১. সালাতে মাঝেমধ্যে ওয়াজিব ছুটে গিয়েছে(যেমন- বিতরে কুনুত পড়া হয় নি এমন যদি মনে হয়)  এরকম মনে হলে যদি সাহু সিজদা দিলে নামাজে কোন সমস্যা হবে?
২. ইসলামি খেলাফত রাষ্ট্রে কি জিম্মি কাফেররা প্রকাশ্যে মদ বিক্রির বৈধতা রাখে? ( শুধুমাত্র কাফেরদেরই বিক্রি করবে এই শর্তে)
ইসলামি খেলাফতের রূপরেখা নিয়ম নীতি সম্পর্কে জানার জন্য কিছু বই উল্লেখ করলে ভালো হয়।

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
বিতির নামায পড়ার সময়ে কেউ দু'আ য়ে কুনুত না পড়ে রু'কুতে চলে গেলে,সে রুকুতেই দু'আয়ে কুনুত পড়বে। যদি রুকুতেও না পড়ে তবে,যেহেতু দু'আয়ে কুনুত ওয়াজিব,তাই নামাযের শেষে সাহু সেজদা দিয়ে দিবে।সাহু সেজদা না দিলে ওয়াক্তের ভিতর হলে নামাযকে আবার দোহরাতে হবে।

সাহু সেজদার উত্তম পদ্ধতি সম্পর্কে ফুকাহায়ে কেরামদের অনেক মতবিরোধ রয়েছে।তন্মধ্যে সর্বোত্তম পদ্ধতি সম্পর্কে  ফাতওয়ায়ে হিন্দিয়াতে অত্যান্ত সারগর্ভ আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/4072


(২)ইসলামি খেলাফত রাষ্ট্রে জিম্মি কাফেররা প্রকাশ্যে মদ বিক্রির বৈধতা রাখে না।হ্যা,তাদের জন্য সংরক্ষিত স্থানে তারা পরস্পর ক্রয়বিক্রয় করতে পারবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 509 views
0 votes
1 answer 404 views
+1 vote
1 answer 320 views
...