আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
352 views
in সালাত(Prayer) by (19 points)
আলাইকুম আসসালামু আলাইকুম উস্তায,

১:উস্তায কখনো কখনো আমাদের শপিংমলে পেট্রোল পাম্পে সহ বিভিন্ন জায়গাতে নামাজ পড়তে হয়,এখন মসজিদের গিয়ে যদি দেখি দুইজন লোক একজন ইমাম জন্য জন মুক্তাদী হয়ে  জামাতের সাথে নামাজ আদায় করতেছে সেই ক্ষেত্রে আমি যদি তাদের সাথে না দাড়িয়ে তাদের জামাতের পাশেই একটু ফাঁকা রেখে অথবা পিছনে দাড়িয়ে,নিজে নিজে একাই নামাজ আদায় করি কোনো কারন বিহীন তাহলে সেই নামাজ কি হয়ে যাবে?

২:আর দুইজন ব্যক্তি জামাত পড়ার পদ্ধতি কি একজন আগে একজন পিছনে দাঁড়াবে, নাকি দুইজন একত্র এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়বে?

৩:প্রথম প্রশ্নের দুইজন এক কাতারে দাঁড়িয়ে জামাতে নামাজ আদায় করতেছিল!?

এক্ষেত্রে কি করা উচিত ছিলো উস্তায?

1 Answer

0 votes
by (770,460 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


(০১)
হ্যাঁ আপনার নামাজ হয়ে যাবে।
তবে এটি যদি মসজিদ ব্যাতিত অন্যত্রে হয়,তাহলে সেই জামা'আতের সাথেই আপনার শরীক হওয়া উচিত ছিলো।
কেননা এতে ছওয়াব বেশি হবে। 

(০২)
এক্ষেত্রে ইমামের সাথেই ডান দিকে দাড়াবে।
,
 ‘আব্দুল্লাহ ইবনু ‘আব্বাছ  হতে বর্ণিত, তিনি বলেছেন-

بِتُّ عِنْدَ خَالَتِي، فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنَ اللَّيْلِ ، فَقُمْتُ أُصَلِّي مَعَهُ ، فَقُمْتُ عَنْ يَسَارِهِ ، فَأَخَذَ بِرَأْسِي فَأَقَامَنِي عَنْ يَمِينِهِ.

অর্থ- একদা আমি আমার খালার (উম্মুল মু’মিনীন মাইমূনাহ এর) নিকট রাত্রি যাপন করি। রাছূলুল্লাহ 1 উঠে রাতের সালাত পড়তে লাগলেন, আমিও উঠে গেলাম তাঁর সাথে নামায পড়তে এবং গিয়ে তাঁর বাম পাশে দাঁড়ালাম। তিনি আমার মাথায় ধরে (আমাকে তাঁর পিছন দিকে ঘুরিয়ে) ডান পাশে এনে দাঁড় করালেন।
(বুখারী মুসলিম)

আরো জানুনঃ

(০৩)
মুক্তাদি ডান দিকে দাড়ালে এ পদ্ধতি সঠিক।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 378 views
0 votes
1 answer 382 views
+1 vote
1 answer 2,251 views
...