আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
273 views
in সাওম (Fasting) by (22 points)
আসসালামু আলাইকুম,


আমার ৫টা কাযা সিয়াম ছিলো। আমি একনাগাড়ে না করে মাঝে মাঝে গ্যাপ দিয়ে ৩টা সিয়াম রেখে পরে শাওয়ালের সিয়াম রেখেছিলাম।


আবার যেই ৩টা সিয়াম রেখেছিলাম সেগুলোতে কোনোটায় সাহরী করেছি কোনটায় করি নি মনে নেই। সেইসাথে, কোন সিয়াম দিনের বেলায় নিয়ত করে পরে রেখেছিলাম কিনা মনে নেই।
আমি একজায়গায় পড়েছিলাম কেউ দিনের বেলায় নিয়ত করলেও সিয়াম হবে তবে যখন থেকে নিয়ত করবে তখন থেকে সোয়াব কাউন্ট হবে + সেটা পূর্ণ দিনের সিয়াম হলো না। তাহলে, আমার প্রশ্ন হচ্ছে, আমি যে সিয়ামগুলো দিনেরবেলায় নিয়ত করেছিলাম সেগুলো কি আদায় হলো?
কয়টা এরকম হয়েছে সেটাও মনে নেই।
এমনি এখন আমার বাকি আছে ১টি, কিন্তু ঐ সন্দেহের ৩টি সহ ৪টি সিয়াম বাকি।

আমি এখন আগেরদিনের নিয়তসহ কয়টি সিয়াম রাখবো?

1 Answer

0 votes
by (770,460 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


রোযা রাখার নিমিত্তে কেহ যদি সেহরী খায়,তাহলে সেটিই নিয়ত বলে গন্য হবে।
নতুন করে নিয়তের প্রয়োজন নেই।

রোযার নিয়ত করা ফরয। নিয়ত অর্থ সংকল্প। যেমন মনে মনে এ সংকল্প করবে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামী কালের রোযা রাখছি। মুখে বলা জরুরি নয়।
হাদীস শরীফে আছে, সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। সহীহ বুখারী ১/২; বাদায়েউস সানায়ে ২/২২৬
,
ফরয রোযার নিয়ত রাতেই করা উত্তম।

রাতে নিয়ত করতে না পারলে দিনে সূর্য ঢলার প্রায় এক ঘণ্টা আগে নিয়ত করলেও রোযা হয়ে যাবে।
সালামা ইবনুল আকওয়া রা. বলেন, (আশুরার রোযা যখন ফরয ছিল তখন) রাূসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলাম গোত্রের একজন ব্যক্তিকে ঘোষণা করতে বললেন, ‘যে সকাল থেকে কিছু খায়নি সে বাকি দিন রোযা রাখবে। আর যে খেয়েছে সেও বাকি দিন রোযা রাখবে। কারণ আজ আশুরা-দিবস।’-সহীহ বুখারী ২০০৭

আরো জানুনঃ 

★প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি অন্তরে রোযার ইচ্ছায় যে কয়টি রোযা রেখেছিলেন,সে কয়টি আদায় হয়ে গিয়েছে। 
যে কয়টিতে সাহরী খাননি,বা রোযার ইচ্ছায় সাহরী খাননি,সেগুলোতে সূর্য ঢলার প্রায় এক ঘণ্টা আগে নিয়ত করেছন কিনা?
যদি তার আগেই নিয়ত করে থাকেন,তাহলেও রোযা আদায় হয়ে গিয়েছে,(পূর্ণ রোযাই আদায় হবে।)
,
যদি আপনি সাহরীতে রোযার ইচ্ছা না করে থাকেন,অথবা  সূর্য ঢলার প্রায় এক ঘণ্টা আগে হলেও রোযার ইচ্ছা না করে থাকেন,শুধু সেক্ষেত্রে আপনাকে সে কয়টি রোযা আবার রাখতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 418 views
0 votes
1 answer 342 views
0 votes
1 answer 361 views
...