আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
977 views
in কুরবানী (Slaughtering) by (6 points)
আসসালামু আলাইকুম।
আমি আমার স্ত্রীর নামে কুরবানি দেয়ার নিয়াতে ভাগে(৭ ভাগের ১ ভাগ) একটি গরু কিনেছি।কিনার সময় নিয়্যাত ছিল স্ত্রীর নামে কুরবানি দিব।

এখন আমি চাচ্ছি কুরবানিটা আমার নামে দিতে।স্ত্রীর নামে নয়।যেহেতু গরুটি স্ত্রীর নামে কুরবানির উদ্দেশ্যে নিয়্যাত করে কিনেছি,এখন কি নিয়্যাত পরিবর্তন করে আমার নামে কুরবানি দেয়া যাবে? নাকি স্ত্রীর নামেই দিতে হবে? আমার নামে দিলে কুরবানি জায়েজ হবে কিনা? সোয়াবের কোন কম-বেশি হবে কিনা?

1 Answer

0 votes
by (805,980 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
কোনো ব্যক্তি তার বালিগ সন্তান এবং তার স্ত্রীর অনুমতি ব্যতিত সে কুরবানি দিতে পারবে না। দিলে তাদের ওয়াজিব আদায় হবে না। হ্যা, নফল হিসেবে ঐ কুরবানির সওয়াব পৌছানো যাবে। 
وليس على الرجل أن يضحي عن أولاده الكبار وامرأته إلا بإذنه
[«الفتاوى العالمكيرية = الفتاوى الهندية» (5/ 293)]

কোনো স্বামী তার স্ত্রীর অনুমিত নিয়ে কুরবানির সাত  ভাগের এক ভাগে স্ত্রীকে শরীক করার নিয়তে কুরবানির কোনো জন্তু খরিদ করে, এবং স্ত্রী গরীর অর্থাৎ যার উপর মূলত কুরবানি ওয়াজিব নয়, তাহলে স্বামীর উক্ত নিয়তের দ্বারা স্ত্রীর জন্য কুরবানি আদায় করা ওয়াজিব হয়ে গেছে। কেননা গরীব কুরবানির নিয়তে কোনো জন্তু খরিদ করলে তার উপর ঐ জন্তু কুরবানি করা ওয়াজিব হয়ে যায়। আর যদি স্ত্রী ধনী থাকে, অর্থাৎ যার উপর এমনিতেই তার মালের কারণে কুরবানি ওয়াজিব। তাহলে স্ত্রীর জন্য কুরবানির নিয়তে স্বামীর উক্ত কুরবানি খরিদের মাধ্যমে স্ত্রীর উপর মূলত কুরবানি ওয়াজিব হবে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (805,980 points)
সংশোধন ও সংযোজন করা হয়েছে। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 1,488 views
0 votes
1 answer 322 views
...