আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
353 views
in সাওম (Fasting) by (11 points)
السلام عليكم و رحمة الله و بركاته.

১. নযরের রোজা বলতে কি বোঝানো হয়? অনির্দিষ্ট নযরের রোজার বিষয়টিও বুঝি নি।
২. আমি দেখলাম নফল রোজার নিয়ত করে ভঙ্গ করলেও নাকি কাযা আদায় করতে হয়। জানতে চাই, কোন রোজার নিয়ত করে ভঙ্গ করলে কাযা বা কাফফারা নেই।
৩. আমি মনে হয় বেশ কিছুবার নফল রোজার নিয়ত করেই ভেঙে ফেলেছি। কিন্তু কতবার তা হয়েছে আমার তা জানা নেই। এখন আমার কি করা উচিত যদি জানাতেন।

জাযাকুমুল্লহু খইরুন জিদ্দান।

1 Answer

0 votes
by (814,710 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ- 
(১)
নযর বলতে মান্নত।কেউ মান্নত করল যে, সে তার কোনো কাজ হলে সে আগামি এত তারিখ রোযা রাখবে।এটাকে নির্দিষ্ট নযরের রোযা বলা হয়।কিন্তু যদি কেউ মান্নত করে যে,তার অমুক কাজ হয়ে গেলে সে দুই দিন রোযা রাখবে,এটাকে অনির্দিষ্ট নযরের রোযা বলা হয়।

(২)
যেকোনো প্রকার রোযা রাখার পর ভঙ্গ করলে তার কাযা আদায় করতে হবে।কাযা ব্যতিত কোনো কোনো রোযার কাফফারাও দিতে হবে।
শুরু করার পর ভঙ্গ করলে কাযা বা কাফফারা নেই,এমন কোনো রোযা হতে পারে না। হ্যা,শুধুমাত্র নফল রোযার নিয়ত করার কারণে কাযা বা কাফফারা আদায় করতে হবে না।

(৩)
নফল রোযার নিয়ত করার পর রোযা না রাখলে কাযা আসবে না,কাফফারাও আসবে না।তবে নফল রোযা শুরু করার পর যদি ভঙ্গ করা হয়,তাহলে উক্ত রোযার কাযা আদায় করতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 368 views
0 votes
1 answer 348 views
0 votes
1 answer 423 views
0 votes
1 answer 461 views
...