আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
357 views
in কুরবানী (Slaughtering) by (8 points)
আমার আব্বু আম্মু মিলে এইবার একটা গরু কুরবানি দিতে চেয়েছিলেন...
পরে আমার অনেক রিলেটিভদের দাওয়াত দিয়েছেন ইদের পরের দিন..
এখন এইজন্য যাতে বেশি মাংস হয়, তাই অন্যদের সাথে ভাগে বড় একটা দিতে চাচ্ছেন, যেহেতু অনেক মানুষকে খাওয়াতে হবে...
এতে কি কুরবানির কোনো ক্ষতি হবে?


জাঝাকুমু্ল্লাহু খইরান

1 Answer

0 votes
by (812,700 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/18148 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে, 
وإن كان كل واحد منهم صبيا أو كان شريك السبع من يريد اللحم أو كان نصرانيا ونحو ذلك لا يجوز للآخرين أيضا كذا في السراجية.
তরজমাঃযদি সাত শরীকের সাতজনই শিশু হয়,বা একজন গোস্তের নিয়তে শরীক হয় বা একজন খৃষ্টান হয়, তাহলে অন্যান্য শরীক(যাদের নিয়্যাত কুরবানি করে আল্লাহর নৈকট্য অর্জন )তাদের কারো কুরবানি সহীহ হবে না, বরং সবার কুরবানি নষ্ট হয়ে যাবে। (ফাতাওয়া হিন্দিয়া;৫/৩০৪) (শেষ)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যদি আপনার মাতাপিতার প্রধান উদ্দেশ্য হয়, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কুবানি প্রদান করা,তাহলে কুরবানি আদায় হবে।এবং গোশত সবাইকে খাওয়ানো যাবে।কিন্তু যদি প্রধান উদ্দেশ্য হয় গোশত,তাহলে উক্ত কুরবানি আদায় হবে না।সুতরাং আপনার মাতাপিতার প্রধান উদ্দেশ্য হতে হবে,আল্লাহর সন্তুষ্টি অর্জন।

আপনার আলোচনা থেকে বুঝা যাচ্ছে যে, আপনার মাতাপিতার প্রধান উদ্দেশ্যই হচ্ছে গোশত।সুতরাং আপনার মাতাপিতার জন্য নিয়তের পরিবর্তন অত্যন্ত জরুরী।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...