আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
494 views
in সালাত(Prayer) by (3 points)
নামাজের সকল মাসয়ালা মাসায়েল এবং বিধিবিধান সহ পরিপূর্ণ নামাজ শিক্ষার কিছু কিতাব সাজেস্ট করুন শাইখ

1 Answer

0 votes
by (814,170 points)
বিসমিহি তা'আলা

জবাবঃ-
নামাযের মাস'আলা প্রায় বার হাজারের উপরে।এক দুই কিতাবে সবগুলাকে পাবেন না।এবং এক দুই কিতাবে সবগুলো মাস'আলাকে একত্রিত করাও সম্ভব হবে না।নিম্নোলিখিত এ কিতাবটি পড়তে পারেন।

  1. দলীলসহ নামাযের মাসাঈল-(মাওলানা আব্দুল মতিন)
  2. সহীহ হাদীসের আলোকে হানাফিদের নামায- (মুফতী তারেকুজ্জামান)
  3. হযরত মাওলানা আশরাফ আলী থানবী রহ. এর লেখা 'বেহেশতী জেওর-১ম খন্ড(৩ খন্ডে প্রকাশিত বইয়ের)' 
  4. মাওলানা হেমায়েত উদ্দিন দা.বা. এর লেখা 'আহকামে জিন্দেগী'

এক্ষেত্রে আমি পরামর্শ দিবো,তাবলিগে এক চিল্লা দেন।ইনশা'আল্লা অনেক মাসাঈল আয়ত্বে চলে আসবে।অথবা কোনো শায়খের স্বরণান্ন হন।নামাযের ব্যবহারিক শিক্ষা নিতে পারবেন।রাসূলুল্লাহ সাঃ কে সরাসরি দ্বীন-ইসলাম শিখেয়ে দেয়ার নিমিত্তেই প্রেরণ করা হয়েছিলো।
আল্লাহ তা'আলা বলেন,
هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ
তিনিই নিরক্ষরদের মধ্য থেকে একজন রসূল প্রেরণ করেছেন, যিনি তাদের কাছে পাঠ করেন তার আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব ও হিকমত। ইতিপূর্বে তারা ছিল ঘোর পথভ্রষ্টতায় লিপ্ত।(সূরা জুমুআহ-২)

আল্লাহ তা'আলা মানুষের হেদায়তের জন্য রাসূল পাঠিয়েছেন।কিতাব পাঠান নি।যদি শুধুমাত্র কিতাব অধ্যায়নের ধারা পুরোপুরি জ্ঞানার্জন সম্ভব হতো,তাহলে রাসূল পাঠানোর কোনো প্রয়োজন হত না।মাদরাসা কলেজের কোনো প্রয়োজন হত না।তাই আপনাকে পরামর্শ দিবো,যদি অফলাইন কোনো দ্বীনী শিক্ষা প্রতিষ্টানে ভর্তি হতে না পারেন,তাহলে কমপক্ষে অনলাইন ভিত্তিক কোনো মাদরাসা যেমন আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্টান   Islamic online madrasa এ ভর্তি হয়ে যান।সেখানের উস্তাদদের কাছ থেকে নামায রোযা সবগুলো শিখে নিবেন।আল্লাহ আপনাকে তাওফিক দিক।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 1,091 views
0 votes
1 answer 462 views
0 votes
1 answer 307 views
...