আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
536 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (42 points)
আমি OCD related to religion নামক মানসিক রোগে আক্রান্ত।

১. মনে যদি আল্লাহ্ সম্পর্কে বাজে কথা চলে আসে, সেটা যদি মুখ নাড়িয়ে, বা জ্বিহবা নাড়িয়ে অথবা বিড়বিড় করে বের হয়ে যায়(যদিও আমি নিশ্চিত নই আমার হয়েছে কিনা) কিন্তু এর জন্য আমার কষ্ট হয়, আমার বিবেক এটা চায় না, আমি লজ্জিত আল্লাহর কাছে তাহলে কি পাপ হবে? ইমান চলে যাবে? এই পাপ কি ক্ষমাযোগ্য?

২. মাথায় যদি প্রচন্ড চাপ দেয় তখন যদি মনে মনে চলে আসে এটা কি আমার ইচ্ছাকৃত হবে বা পাপ হবে?

৩. একজন লোকের ৮০ বছর টানা মনে মনে আল্লাকে নিয়ে বাজে চিন্তা এল বা গালিও দিল আল্লাকে ইচ্ছা করেই ধরেন তারপর সে অনুতপ্ত হয়ে মাফ চাইল সে কি মাফ পাবে?

৪. এমনিতে কোন আল্লাহ্ বিশ্বাসীর আল্লাহ্কে নিয়ে বাজে কথা বেশি অন্যায় নাকি অবিশ্বাসীর আল্লাহ্কে বিশ্বাস না করা বড় অন্যায়?

৫. তখন আমি হুরমত সম্পর্কে বেশি জানতাম না। একবার আম্মুর বিছানা থেকে চুলের ঝুলে পড়া অংশের সাথে আমার হাত লেগে ছিল আমার মনে যতটা সম্ভব খারাপ কিছু ছিল না ভয় ছাড়া, তখন লিঙ্গে আলোড়ন হইছিল, নড়ছিল কিনা এটাও নিশ্চিত নই, এখানে কি হুরমত হওয়ার কোন সম্ভাবনা আছে?

৬. কখনো পথ চলতে চলতে বা ফাজলামি করে যদি Jesus(যীশু বা ইসা (আ)), Gosh(God) বলে ফেলি, মনে মনে শুধু আল্লাহ্কেই বিশ্বাস করি, তাহলে কি শিরক হবে বা ইমান চলে যাবে? এটা হয়েছিল movie, drama দেখা কারণে

৭. আমার কোন মানসিক রোগ আবার চোখের সমস্যা(চশমা লাগে) এর জন্য কি আমার গুণাহ মাফ হতে থাকবে? যেরকম অন্যান্য রোগে গুণাহ মাফ হতে থাকে?

1 Answer

0 votes
by (763,620 points)
edited by
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-


(০১)
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,তিনি বলেন,
ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﺃﻥ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠّﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠّﻢ ﻗﺎﻝ : ( ﻳَﺄْﺗِﻲ ﺍﻟﺸَّﻴْﻄَﺎﻥُ ﺃَﺣَﺪَﻛُﻢْ ﻓَﻴَﻘُﻮﻝُ ﻣَﻦْ ﺧَﻠَﻖَ ﻛَﺬَﺍ ﻣَﻦْ ﺧَﻠَﻖَ ﻛَﺬَﺍ ﺣَﺘَّﻰ ﻳَﻘُﻮﻝَ ﻣَﻦْ ﺧَﻠَﻖَ ﺭَﺑَّﻚَ ﻓَﺈِﺫَﺍ ﺑَﻠَﻐَﻪُ ﻓَﻠْﻴَﺴْﺘَﻌِﺬْ ﺑِﺎﻟﻠَّﻪِ ﻭَﻟْﻴَﻨْﺘَﻪِ ﻭﻓﻲ ﺭﻭﺍﻳﺔ ﻣﺴﻠﻢ : ﺁﻣﻨﺖ ﺑﺎﻟﻠﻪ ﻭﺭﺳﻠﻪ)

রাসূলুল্লাহ সাঃ বলেছেন,শয়তান তোমাদের কারো নিকট উপস্থিত হয়ে জিজ্ঞেস করে, এটা কে বানিয়েছে?ওটা কে বানিয়েছে?শেষ পর্যন্ত জিজ্ঞেস করে, খোদা-কে বানিয়েছে? যখন এমন অবস্থায় কেউ পতিত হবে,সে যেন আল্লাহর নিকট পানাহ চায়।এবং সাথে সাথে সে যেন উক্ত বিষয়ে চিন্তা করা থেকে বিরত থাকে।এক বর্ণনায় এসেছে সে যেন আ'মানতু বিল্লাহি ওয়া রুসুলিহি পড়ে নেয়।(সহীহ বোখারী-৩১০২,সহীহ মুসলিম-১৩৪)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি দ্রুত ঈমান নবায়ন করবেন।
,
(০২)
মনে মনে আসলে গুনাহ হবেনা।
,
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,তিনি বলেন,
ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﺭَﺿِﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ ﻗَﺎﻝَ : ﻗَﺎﻝَ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢ : َ ( ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﺗَﺠَﺎﻭَﺯَ ﻟِﻲ ﻋَﻦْ ﺃُﻣَّﺘِﻲ ﻣَﺎ ﻭَﺳْﻮَﺳَﺖْ ﺑِﻪِ ﺻُﺪُﻭﺭُﻫَﺎ ﻣَﺎ ﻟَﻢْ ﺗَﻌْﻤَﻞْ ﺃَﻭْ ﺗَﻜَﻠَّﻢ

রাসূলুল্লাহ সাঃ বলেছেন,নিশ্চয় আল্লাহ তা'আলা আমার খাতিরে আমার উম্মতের অন্তরে চলে আসা ওয়াসওয়াসা(শয়তানি প্ররোচনা) বিষয়ে কোনো প্রকার হস্তক্ষেপ/শাস্তি প্রদাণ করবেন না।যতক্ষণ না সে কথা বা কাজের মাধ্যমে সেটাকে বাস্তব রূপ দিচ্ছে। (সহীহ বোখারী-২৩৯১,সহীহ মুসলিম-১২৭)

(০৩)
হ্যাঁ মাফ পাবে।
,
(০৪)
বিশ্বাসীর আল্লাহ্কে নিয়ে বাজে কথা বেশি অন্যায়।
,
(০৫)
না,এতে হুরমতে মুসাহারাত প্রমাণিত হবেনা। 

বিস্তারিত জানুনঃ
,
(০৬)
ঈমান নবায়ন করতে হবে।
,
(০৭)
চোখের সমস্যার কারনে ব্যাথা হলে আপনার গুনাহ মাফ হবে।     


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
god বলার কারনে ইমান চলে যায় সবাই ই বলে ও মাই গড, মুসলিম রা আল্লাহ কেই বুঝায়

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...