আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
388 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
আসসালমুআলাইকুম

আমি কিছুদিন আগে একটা স্বপ্ন দেখেছিলাম। স্বপ্নে আমার বিয়ে হয় একজন দ্বীনদার মানুষের সাথে। আমি দেখেছিলাম উনি সাদা জুব্বা পরে আমার কাছে এসে বসে ছিলেন এবং আমার খুব যত্ন করছেন। ওনার চেহারা দেখিনি স্বপ্নে। কিন্তু আমার খালা এতো ভালোবাসা দেখে হিংসা করে আমার অতীতের কিছু ঘটনা বলতে চায় আমার স্বামীকে সংসার ভাঙ্গার জন্য। (বলে রাখা ভালো আমি একাই থাকি নানুর কাছে, যখন স্বপ্ন টা দেখেছিলাম তখন আমার বিয়ে নিয়ে কোন আলোচনাও হয় নি।) তারপর আমি খুব ঘাবড়ে যাই, কিন্তু উনি তবুও আমাকে আগলে রেখেছিলেন, কারো কথায় প্রভাবিত হয়নি।
নিজের বিয়ে কখনো স্বপ্নে দেখিনি তাই স্বপ্নের ব্যাখ্যা টা জানতে চাই।


আরেকটা সপ্ন প্রায়ই দেখি সেটা হচ্ছে হেদায়েতের আগে স্কুলের একটা ছেলে কে পছন্দ করতাম, আমার ক্লাসমেট ছিল। আলহামদুলিল্লাহ এখন সব ছেড়ে দিয়েছি। কিন্তু স্বপ্নে ঐ ছেলে টা কে প্রায়ই দেখি ফজরের সলাত শেষে ঘুমানোর পরে। কিন্তু আমিতো তাকে নিয়ে কখনোই কোন চিন্তা করি না তাহলে কেন দেখি?

1 Answer

0 votes
by (763,620 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


(০১)
স্বপ্নে কেউ বিয়ে করতে দেখে, তার দ্বারা আসন্ন বিবাহ বুঝায়। স্বপ্নের সময় যদি বিয়ের পরিকল্পনা না থাকে তাহলে হয়তো যার যঙ্গে বিয়ে হতে দেখেছে তাদের বিয়ের প্রস্তাব দিতে পারে। 


হাদীস শরীফে এসেছেঃ
 
حَدَّثَنَا مُعَلًّى حَدَّثَنَا وُهَيْبٌ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيْهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لَهَا أُرِيْتُكِ فِي الْمَنَامِ مَرَّتَيْنِ أَرَى أَنَّكِ فِيْ سَرَقَةٍ مِنْ حَرِيْرٍ وَيَقُوْلُ هَذِهِ امْرَأَتُكَ فَأَكْشِفُ فَإِذَا هِيَ أَنْتِ فَأَقُوْلُ إِنْ يَكُ هَذَا مِنْ عِنْدِ اللهِ يُمْضِهِ

 ‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বলেন, দু’বার তোমাকে আমায় স্বপ্নে দেখানো হয়েছে। আমি দেখলাম, তুমি একটি রেশমী কাপড়ে আবৃতা এবং আমাকে বলছে ইনি আপনার স্ত্রী, আমি তার ঘোমটা সরিয়ে দেখলাম, সে মহিলা তুমিই। তখন আমি ভাবছিলাম, যদি তা আল্লাহর পক্ষ হতে হয়ে থাকে, তবে তিনি তা বাস্তবায়িত করবেন।
 (বুখারী শরীফ ৫০৭৮, ৫১২৫, ৭০১১, ৭০১২, মুসলিম ৪৪/১৩, হাঃ নং ২৪৩৮, আহমাদ ২৪১৯৭, ইসলামিক ফাউন্ডেশনঃ ৩৬১৩)
,
★সুতরাং প্রশ্নে উল্লেখিত স্বপ্ন দ্বারা আপনার আসন্ন বিবাহ বুঝানো হয়েছে। আপনার বিবাহ নেককার পাত্রের সাথে হবে,ইনশাআল্লাহ। 

আরো জানুনঃ
,
(০২)
এই স্বপ্নটি যথাসম্ভব শয়তানের পক্ষ থেকে। 
এর দিকে ভ্রুক্ষেপের প্রয়োজন নেই। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 476 views
0 votes
1 answer 439 views
...