আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
689 views
in সালাত(Prayer) by (66 points)
সালাত আদায়ের পর লক্ষ্য করলাম লুঙ্গিতে সতরের অংশে ছিদ্র। এটি কি আবার আদায় করতে হবে?? এছাড়া অনেক সময় অনেক কাপড়েই এমন সামান্য ছেড়া ফাটা থাকতে পারে। এতে করে কি সতর উন্মুক্ত ধরা হবে? এবং সালাত বাতিল হয়ে যাবে??

1 Answer

0 votes
by (814,710 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://ifatwa.info/5215 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
নামাযের মধ্যে সতরের আওতাধীন কোনো একটি অঙ্গের এক চতুর্থাংশ যদি স্বেচ্ছায় খুলা হয়,তাহলে এক মুহুর্তের জন্য খুলা হলেও নামায ফাসিদ হয়ে যাবে।কিন্তু যদি অনিচ্ছায় এক চতুর্থাংশ খুলে যায়,তাহলে তিন তাসবিহ (সুবহানা রাব্বিয়াল আ'লা) পরিমাণ সময় পর্যন্ত খুলে গেলে নামায ফাসিদ হবে। কিন্তু যদি তিন তাসবিহ পরিমাণ সময় থেকে কম হয়,কিংবা এক চতুর্থাংশ থেকে কম হয়,তাহলে  নামায ফাসিদ হবে না।

নামাযের মধ্যে অঙ্গের হিসাব কিছুটা ভিন্ন রকমের।নাভী থেকে নিয়ে লজ্জাস্থানের উপরী ভাগ পর্যন্ত একটি অঙ্গ। এই অঙ্গের এক চতুর্থাংশ যদি নামাযে খুলে যায়,এবং ইচ্ছাকৃত হয়,তাহলে নামায ফাসিদ হয়ে যাবে।(আহসানুল ফাতাওয়া-৩/৩৯৯)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
লুঙ্গিতে সতরের অংশে ছিদ্র বলতে কোন অংশে ছিদ্র? সেটা আপনি পরিস্কার করে উল্লেখ করেননি? তাই আমরা সু-নির্দিষ্ট ভাবে ফাতাওয়া দিতে অপারগ। আপনি কমেন্টে আমাদেরকে জানাবেন।

যদি লুঙ্গির নিচের দিকে হয় তাহলে নামায ফাসিদ হবে না।আর উপরের দিকে লজ্জাস্থান ব্যতিত অন্যত্র হলে, এবং ছিদ্রটা যতসামান্য হলে নামায ফাসিদ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
উরুর দিকে অল্প ছেড়া ছিল।। আর এ ধরণের অল্প ছেড়া থাকলে কি সেটা দিয়ে সালাত আদায় করা যাবে যদি সামান্য হয়?

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 757 views
0 votes
1 answer 2,155 views
+1 vote
1 answer 507 views
asked Sep 23, 2022 in সালাত(Prayer) by JJk (81 points)
...