আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

+1 vote
1,030 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (44 points)
১.অনেক হুজুর, কোনো ব্যক্তি যাদুগ্রস্ত কিংবা জ্বীনের সমস্যা আছে কি না এসব জ্বীনের মাধ্যমে দেখেন।এটা কি শরিয়ত সম্মত??

২.অনেকে কুরআনের মাধ্যমে জ্বিনগ্রস্ত কিনা বা কেউ যাদু করছে কিনাা বলতে পারে।এসব কি শরিয়ত সম্মত??

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিহি তা'আলা

ﺑﺴْﻢ ﺍﻟﻠﻪ ﺍﻟﺮّﺣْﻤﻦ ﺍﻟﺮّﺣﻴْﻢ
ﺣﺎﻣﺪﺍ ﻭ ﻣﺼﻠﻴﺎ ﻭﻣﺴﻠﻤﺎ
ﺳُﺒْﺤَﺎﻧَﻚَ ﻻَ ﻋِﻠْﻢَ ﻟَﻨَﺎ ﺇِﻻَّ ﻣَﺎ ﻋَﻠَّﻤْﺘَﻨَﺎ ﺇِﻧَّﻚَ ﺃَﻧﺖَ ﺍﻟْﻌَﻠِﻴﻢُ ﺍﻟْﺤَﻜِﻴﻢُ
(হে আল্লাহ)আপনি পবিত্র! আমরা কোন কিছুই জানি না, তবে আপনি আমাদিগকে যা শিখিয়েছ (সেগুলো ব্যতীত) নিশ্চয় আপনিই প্রকৃত জ্ঞানসম্পন্ন, হেকমতওয়ালা।
(২/৩২)

জবাবঃ-
(১)
বৈধ উদ্দেশ্যে জ্বীনের কাছ থেকে ফায়দা গ্রহণ করা যায়।কেউ জাদুগ্রস্ত কি না? একটা অনুমান নেয়া যায়।তবে তাদের কে ব্যবহার করে টাকা রুজি করা কখনো জায়েয হবে না।এবিষয়ে চলচাতুরি খুব বেশীই পরিলক্ষিণ করা যায়।
জ্বীনকে এমন তা'বে বানানো জায়েয হবে না যে,জ্বীনের কোনো এখতিয়ার বাকী থাকে না।(ফাতাওয়ায়ে উসমানী-১/২৮৩)

(২)
কোরআনের বিভিন্ন আয়াত পড়ে উদ্দিষ্ট ব্যক্তিকে ফু ইত্যাদি প্রদান করে বা ইস্তেখারার মাধ্যমে জুদগ্রস্ত কি না আন্দাজ করা যায়।তবে এটা নিশ্চিত কোনো বিষয় নয়।সম্পূর্ণ নির্ভর করবে,রুকইয়াহ কারীর ঈমানী তা'কত আর আ'মলের ধন্যতার উপর।
আল্লাহ-ই ভালো জানেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
জ্বী, এবার দেখুন।
by (814,710 points)
আপনি কি iom student? 
by (44 points)
জ্বী না।।।
IOM কি??
by
 Iom - Islamic online madrasa

এটা মাদ্রাসার ইফতা সাইট

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...