আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
611 views
in পবিত্রতা (Purity) by (3 points)
হায়েজের সময় তিনবার কাপড় ধৌত করতে বলা হয়েছে।এটা কি শুধু যে কাপড়ে নাপাকি লাগবে ঐ কাপড়ের ক্ষেত্রে  নাকি হায়েজের সময় যে যে কাপড় গুলো পরিধান করা হবে যেগুলোতে নাপাকি লাগেনি ঐগুলোও তিনবার ধৌত করতে হবে?নাপাকি কাপড় থেকে নাপাকি দূর করার পর বাকি কাপড়ের সাথে একসাথে ধৌত করা যাবে?

আর সাদাস্রাব কাপড়ে লাগলে কি কাপড় নাপাক হয়ে যায়?ঐ কাপড় পড়ে সালাত আদায় করা যাবে?

1 Answer

0 votes
by (92,400 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

পবিত্রকরণ এর দিক দিয়ে নাজাসত দুই প্রকারঃ যথা-

(ক) দৃশ্যমান নাজাসত

(খ)অদৃশ্যমান নাজাসত

(ক)

কাপড়ে প্রথম প্রকার তথা দৃশ্যমান নাজাসত লাগলে সেই নাজাসতকে  দূর করে দিলেই কাপড় পবিত্র হয়ে যাবে।এক্ষেত্রে নাজাসত দূর করতে ধৌত করার কোনো পরিমাণ নেই।যতবার ধৌত করলে নাজাসত দূর হবে ততবারই ধৌত করতে হবে।যদি একবার ধৌত করলে তা চলে যায় তবে একবারই ধৌত করতে হবে।

(খ)

কাপড়ে দ্বিতীয় প্রকার তথা অদৃশ্যমান নাজাসত লাগলে, কাপড়কে তিনবার ধৌত করে তিনবারই নিংড়াতে হতে।এবং শেষ বার একটু শক্তভাবে নিংড়ানো হবে যাতে করে পরবর্তীতে আর কোনো পানি বাহির না হয়।

(ফাতাওয়ায়ে হাক্কানিয়া;২/৫৭৪,

জা'মেউল ফাতাওয়া;৫/১৬৭)

আরো জানুন - https://ifatwa.info/6480/

মেয়েদের সাদা স্রাব নাপাক।

হাদীস শরীফে এসেছেঃ

قَالَ عَطَاءٌ: «تَوَضَّأْ مِنْ كُلِّ حَدَثٍ مِنَ الْبَوْلِ، وَالْخَلَاءِ، وَالْفُسَاءِ، وَالضُّرَاطِ، وَمِنْ كُلِّ حَدَثٍ يَخْرُجُ مِنَ الْإِنْسَانِ

হযরত আত্বা রহঃ বলেন, অযু কর প্রত্যেক হদসের কারণে। যেমন পেশাব, পায়খানা, বায়ু বের হওয়া শব্দসহ বা শব্দ ছাড়া। প্রতিটি বস্তু যা মানুষের শরীর থেকে বের হয়। [মুসান্নাফ আব্দুর রাজ্জাক-১/১৩৯, হাদীস নং-৫২৭]

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!


১. কাপড় ধৌত করতে বলা হয়েছে যে কাপড়ে নাপাকি লাগবে শুধু সেই কাপড় । সুতরাং হায়েজের সময় যে কাপড় গুলো পরিধান করা হয়েছে কিন্তু নাপাকি লাগেনি ঐগুলো ধৌত করতে হবে না।

২. নাপাকি কাপড় থেকে নাপাকি দূর করার পর বাকি কাপড়ের সাথে একসাথে ধৌত করা যাবে।

৩. হ্যাঁ, সাদাস্রাব কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়ে যায়। সুতরাং সাদাস্রাব বের হয়ে যদি কাপড়ে লাগে,তাহলে যদি এক দিরহাম চেয়ে কম লাগে,তাহলে ঐ কাপড় পরে নামাজ হবে,আর যদি এক দিরহাম বা তার চেয়ে বেশি লাগে,তাহলে সেই কাপড় পরে নামাজ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...