আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
352 views
in সালাত(Prayer) by (48 points)
আসসালামু-আলাইকুম।
অনেক মেয়েদের ক্ষেত্রে পিরিয়ড শুরুর ১৫-২০ ঘন্টা পূর্বে বাদামী-কালো স্রাব দেখা দেয়। ১৫-২০ ঘন্টা পর রক্ত আসে।
১) ঐ বাদামী-কালো স্রাব দেখা দিলেই কি নামাজ বন্ধ করে দিবো?

২) বাদামী-কালো স্রাব জরায়ুর মুখে এসেছে কিন্তু বাইরে আসে নি এখনোও ভেতরেই আছে, (আসবে আস্তে আস্তে) এমন সময়ে কি নামাজ বন্ধ করবো? নাকি যতক্ষণনা পুরোপুরি বাইরে আসে ততক্ষণ নামাজ পড়ে যাবো?  (এমন স্রাব জরায়ুর মুখে আসে এবং বের হতে হতে প্রায় ৬-৭ ঘন্টা লাগে)।
৩) যদি এমন অবস্থায়, বন্ধ করা না যায়, তাহলে পূর্বে বাদামী-কালো স্রাব দেখে নামাজ বন্ধ করে দেয়া নামাজ গুলো কি কাযা পড়ে নিতে হবে?

1 Answer

0 votes
by (807,660 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম
জবাবঃ-
https://www.ifatwa.info/8214 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
হায়েয সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন,
আল্লাহ তা'আলা বলেন,
وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُواْ النِّسَاء فِي الْمَحِيضِ وَلاَ تَقْرَبُوهُنَّ حَتَّىَ يَطْهُرْنَ فَإِذَا تَطَهَّرْنَ فَأْتُوهُنَّ مِنْ حَيْثُ أَمَرَكُمُ اللّهُ إِنَّ اللّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ
আর তোমার কাছে জিজ্ঞেস করে হায়েয (ঋতু) সম্পর্কে। বলে দাও, এটা অশুচি। কাজেই তোমরা হায়েয অবস্থায় স্ত্রীগমন থেকে বিরত থাক। তখন পর্যন্ত তাদের নিকটবর্তী হবে না, যতক্ষণ না তারা পবিত্র হয়ে যায়। যখন উত্তম রূপে পরিশুদ্ধ হয়ে যাবে, তখন গমন কর তাদের কাছে, যেভাবে আল্লাহ তোমাদেরকে হুকুম দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তওবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে পছন্দ করেন।(সূরা বাক্বারা-২২২)

এক হায়েয থেকে অারেক হায়েয পর্যন্ত সর্বনিম্ন ১৫ দিনের ব্যবধান থাকতে পারে।অর্থাৎ একবার হায়েয শুরু হয়ে শেষ হওয়ার পর সর্বনিম্ন ১৫ দিন পর দ্বিতীয় হায়েয শুরু হবে।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী বোন!
( ১)
পিরিয়ডের ডেটের এক দুইদিন আগে থেকে আপনার খয়েরি ডিসচার্জ শুরু হয়েছে।এটা পিরিয়ড হিসেবে গণ্য হবে। এমতাবস্থায় আপনি সালাত আদায় করবেন না।যখন দশ অতিবাহিত হবে বা বন্ধ হবে,তখনই আপনি সালাত আদায় করবেন।

বাদামী-কালো স্রাব জরায়ুর মুখে এসেছে কিন্তু বাইরে আসে নি এখনোও ভেতরেই আছে, (আসবে আস্তে আস্তে) যতক্ষণনা পুরোপুরি বাইরে আসে ততক্ষণ নামাজ পড়তে হবে।

৩)
জ্বী, কাযা পড়তে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 422 views
0 votes
1 answer 395 views
0 votes
1 answer 438 views
...