আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
263 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (10 points)
১. জালেমের তোষামোদ কারীরা এবং বিদাতী লোকজন হাউসে কাউসার এর পানি পান করতে পারবে না কেন ? এদের কি ঈমান থাকবে না?

২. উলামায়ে সূ যারা তাদের কি ঈমান ঠিক থাকে ? তারা কি হাউসে কাউসার এর পানি পান করতে পারবে ? কিয়ামতের বড় ফিতনা কিভাবে ?

৩.একজন ফকিহ কোন কোন ওযর থাকলে জালেম শাসক এর পক্ষে ফতোয়া দিতে পারে ? দুনিয়ার কোন সুবিধা পাওয়ার জন্য জায়েজ আছে? হাউসে কাউসার এর কি পানি পাবে ?

৪. কেউ সমাজে অশ্লীলতা ছড়াচ্ছে , ওনাদের পাপের কারণে সমাজে ফাসাদ হচ্ছে এবং বেপরদা নারীদের কারণে অনেক মানুষের ঈমানের নূর চলে যাচ্ছে এ কারণে এদের এবং বেহায়া নারীদের লানত করা যাবে ? কুরআন ও হাদীসের লানত করার নিয়ম কি? লানত করলে তাদের কি ক্ষতি হবে ?

৫.জালেম শাসক মুসলিম হলে তার বিরুদ্ধে বা তার লোকজনের বিরুদ্ধে যুদ্ধ করা জায়েজ আছে ?যেমন সে যদি নিজ দেশের মানুষের উপর অত্যাচার , গণহত্যা চালায় । এটি কি তখন অন্যায়ের বিরুদ্ধে হাতের প্রতিবাদ হবে ? এ ক্ষেত্রে যারা জুলুমের প্রতিবাদ করবে তারা শহীদ হবে ?

1 Answer

0 votes
by (814,710 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
(১)
তাদের ঈমান থাকবে। তবে তাদেরকে তাদের পাপের শাস্তি দেয়া হবে।


(২)
উলামায়ে সু দের ইমান থাকবে। তাদেরকে হাউজে কাউসার থেকে পানি দেয়া হবে কি না? আল্লাহই ভালো জানেন।


(৩)
মুসলিমদের কল্যাণ হবে, এমন দিক বিবেচনায় তিনি জালেমের পক্ষ্যে ফাতাওয়া দিতে পারবেন।উনাকে হাউজে কাউসার থেকে পানি দেয়া হবে কি না? তা আল্লাহ-ই ভালো জানেন।

(৪)
জ্বী, করা যাবে। লা'নত অর্থ তাদের ধংসের জন্য দু'আ করা।


(৫)
জ্বী, অন্যায়ের প্রতিবাদ করতে যেয়ে মারা গেলে শহীদ হিসেবেই সে বিবেচিত হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 480 views
0 votes
1 answer 544 views
...