আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
376 views
in সালাত(Prayer) by (13 points)
edited by
আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারকাতুহ
১. ইস্তিখারা ও সালাতুল হাজত এর সালাতের বিশেষ দোয়াটি সিজদা ও সালাম ফিরার পূর্বে পড়া যাবে ?

২. দোয়াটি না পারলে সালাম ফেরার পর দেখে দেখে পড়লে হবে ?

৩. ইস্তিখারা ও সালাতুল হাজতে সিজদা ও সালাম ফেরার পূর্বে বাংলায় দোয়া করা যাবে ? দুই সিজদার মাঝে বসে দোয়া করা যাবে ?

৪. সিজদায় কি দোয়া হিসেবে সূরা ফাতিহা, সূরা বাকারার শেষ দুই আয়াত পড়া যাবে ? সিজদায় দরূদ পড়া যাবে কি ?

৫. দোয়া করার সময় শুরূতে সূরা ফাতিহা বা সূরা বাকারার শেষ দুই আয়াত পড়লে দোয়া কবুল হয় এই ব্যাপারে কি বিশেষ কোনো হাদিস আছে  ? এটি কি পড়া যাবে ?

৬. সালাত শেষে সালাম ফিরার পূর্বে ইসমে আজম কি প্রতিদিন সকল সালাতে পড়া যাবে ?  ফরজ সালাতে প্রতিদিন ইসমে আজম পড়া যাবে ?

৭. ফরজ সালাতের সিজদায় আরবি দোয়া সবসময়ই করা যাবে ?

৮.যদি দোয়ার মধ্য এভাবে বলা হয় যে ' আমার অমুক কাজটা যেন দ্রুত হয়ে যায় '
দোয়ার মধ্য 'দ্রুত/তাড়াতাড়ি' কথাটি বলা যাবে ?

1 Answer

0 votes
by (814,710 points)
edited by


বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
দু'আ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/185

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(১) যেহেতু ইস্তেখারার দু'আ হাদীস দ্বারা প্রমাণিত।তাই আরবী ইস্তেখারার দু'আ মুখস্থ থাকলে, উক্ত দু'আকে শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পর সালাম ফিরানের পূর্বে  আরবীতেই পড়া যাবে।

(২) জ্বী, সালাম ফিরানোর পর দেখে দেখে পড়লেও হবে।

(৩)নামাযে কুরআন হাদীসে বর্ণিত দু'আ ব্যতিত অন্য কোনো দু'আ পড়া যাবে না।

(৪)জ্বী, সিজদায়, কুরআনের আয়াতকে দু'আ হিসেবে পড়া যাবে।তবে দুরুদ পড়ার কোনো নিয়ম নাই।

(৫) সূরায়ে ফাতেহা এবং সূরায়ে বাকারার শেষ দুই আয়াত সম্পর্কে হাদীসে অনেক ফযিলত বর্ণিত হয়েছে।তবে দু'আ প্রথমে বা শেষে পড়তে হবে বলে কোনো হাদীস নেই।

(৬)জ্বী, সালাম ফিরানোর পূর্বে যে কোনো প্রকার দু'আ বা তাসবিহ যা কুরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, তা পড়া যাবে।এ হিসেবে ইসমে আ'জমও পড়া যাবে।তবে ইসমে আ'জম পড়তে হবে বলে বিশেষ কোনো হাদীসে নাই।

(৭) জ্বী, সব সময় পড়া যাবে।তবে নামায দীর্ঘ হওয়ার আশংকায় ইমামের জন্য না পড়াই উচিৎ।

(৮) এভাবে বলাটা উচিৎ নয়।বরং বলতে হবে যে, আমার জন্য যদি ফায়দা দায়ক হয়,তাহলে যেন তা কবুল হয়।তারাতারি যদি ফায়দা দায়ক হয়,তাহলে তাড়াতাড়ি যেন কবুল হয়।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 459 views
...