আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
320 views
in সালাত(Prayer) by (4 points)
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু ।

একাধিক শিশুর মায়েদের জন্য, বিশেষত যারা একক পরিবারে থাকেন, যোহরের ছয় রাকআত সুন্নত সহ ফরজ স্বালাত পড়া কঠিন হয়ে যায়। এক্ষেত্রে কি শিথীলতা আছে?

আর এই সুন্নত বাদ দিরে কি গুণাহর ভাগীদার হতে হয়?

জাযাকাল্লাহ খাইর।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুম আসসালাম।
জবাবঃ-
সন্তান লালন পালনে মার অগ্রাধিকার থাকলেও এতে মা স্বাধীন, মাকে সন্তান লালন-পালন করতে জোড় করে বাধ্য করা যাবে না,
(وَلَا تُجْبَرُ) مَنْ لَهَا الْحَضَانَةُ (عَلَيْهَا إلَّا إذَا تَعَيَّنَتْ لَهَا) بِأَنْ لَمْ يَأْخُذْ ثَدْيَ غَيْرِهَا أَوْ لَمْ يَكُنْ لِلْأَبِ وَلَا لِلصَّغِيرِ مَالٌ بِهِ يُفْتَى خَانِيَّةٌ وَسَيَجِيءُ فِي النَّفَقَةِ. وَإِذَا أَسْقَطَتْ الْأُمُّ حَقَّهَا صَارَتْ كَمَيِّتَةٍ، أَوْ مُتَزَوِّجَةٍ فَتَنْتَقِلُ لِلْجَدَّةِ بَحْرٌ.
অর্থাৎ-হাযিনা (শরয়ী সন্তান লালন-পালনকারী)কে সন্তান লালন-পালন করতে বাধ্য করা যাবেনা, তবে সন্তান অন্য কারো দুধ না খাওয়া ও তার পিতার টাকা না থাকার ধরুণ মার জন্য যদি লালন-পালন করা নির্দিষ্ট হয়ে যায়,তাহলে এক্ষেত্রে মাকে বাধ্য করা যাবে।বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/1874

সুতরাং বুঝাগেল যে, সন্তান লালন-পালনের মূল দায়িত্ব পিতার।কেননা লালন-পালনের জন্য মাকে মজবুর করা যাবে না।

সুন্নতে মু'আক্কাদা তরক করলে গোনাহ হবে।বিস্তারিত জানুন-https://www.ifatwa.info/400

একক পরিবারে একাধিক সন্তান থাকলে স্ত্রীকে তার স্বামী যথাসম্ভব সাহায্য সহযোগিতা করবে।স্ত্রী যাতে প্রশান্তচিত্তে নামায ইবাদত করতে পারে,সে ব্যবস্থা স্বামী করে দেবে।স্ত্রী যথাসম্ভব ফরয সুন্নত পড়ার চেষ্টা করবে।কখনো পরিস্থিতি মুওয়াফিক না হলে অন্ততপক্ষে সংক্ষেপে সুন্নত পড়ার চেষ্টা করবে।ফরয এবং সুন্নত নামায পরিত্যাগ করার বিষয়ে কোনো প্রকার শীতিলতা গ্রহণযোগ্য হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 263 views
+1 vote
1 answer 635 views
0 votes
1 answer 376 views
...