আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
563 views
in পবিত্রতা (Purity) by (12 points)
আসসালামু আলাইকুম।
১. জানা যায় যে পানি ছিটিয়ে দিলে যদি নাপাকি এক দিরহাম এর চেয়ে কম হয় তবে উক্ত কাপড় পাক হয়ে যায়। এখন এক ফোটা বা যৎসামান্য মযী কাপড়ে লাগলো এবং আমি তার উপরে পানি ছিটিয়ে দিলে কি কাপড় পাক হয়ে যাবে?
২. পরবর্তীতে ধৌত করার সময় কি মযী লাগা এবং পানি ছিটানো কাপড়কে নাপাক হিসেবে বিবেচনা করবো নাকি পাক হিসেবে ধৌত করবো?

৩. মযী কি উত্তেজনা ব্যতীত বের হতে পারে কিংবা বের হলো কিন্তু টের পেলাম না, এমনটা কি হতে পারে? সেক্ষেত্রে কি প্রতি নামাযের আগে চেক করা প্রয়োজন/আবশ্যক। নাকি এতে ক্ষতির সম্ভাবনা রয়েছে?

৪. আমার কাপড়ে(আন্ডারওয়্যার) এক ফোটা মযী বা অন্য কিছুর দাগ দেখেছি(নিশ্চিত নয় কারন অনেক সময় সুতা বা অন্যান্য কিছু যেমন ঘাম হতে পারে যা মযী বলে মনে হয়)। আমি জামাতে নামায পড়তে গিয়ে বৃষ্টিতে প্রায় গোসলের ন্যায় ভিজে যাই। আমি এসে গোসল খানায় কাপড় বদলিয়ে গোসল করি এবং কাপড়ের যে স্থানে মযী/অন্য কিছু লেগেছে বলে ধারণা হয়েছিলো তা ধুয়ে গোসল করে নামায আদায় করি। আমার পাঞ্জাবি/ পায়জামা ও কি এখন নাপাক বিবেচনা করবো নাকি পাক বিবেচনা করবো?উল্লেখ্য, আমার আন্ডারওয়্যার হালকা ভেজা ছিলো। এমতাবস্থায় আমার করণীয় কি?

1 Answer

0 votes
by (807,300 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
(১)
নাজাসত কম হোক বা বেশী হোক, উক্ত নাজাসতকে পানি দ্বারা ধৌত করতেই হবে। পানি ছিটিয়ে দিলে পবিত্র হয়, যা আপনি শুনেছেন, এমন কথা বিশুদ্ধ নয়।

(২)
মযি সম্ভলিত বা ছিটানো পানি সম্ভলিত কাপড় নাপাক হিসেবেই বিবেচিত হবে।

(৩)
জ্বী, উত্তেজনা ব্যতিতও মযি বের হতে পারে।কাপড় চেক করার কোনো প্রয়োজনিয়তা নাই।বরং যখন মনে প্রবল সন্দেহ আসবে, তখনই চেক করে নিলে হবে।

(৪)
আপনার আন্ডারওয়্যার যদি এ পরিমাণ না ভিজে, যে পরিমাণ ভিজলে, সেলোওয়ার পাঞ্জাবি নষ্ট হয়ে যেতে পারে, তাহলে এমতাবস্থায় আপনার সেলোওয়ার পাঞ্জাবি নাপাক হবে না।

https://www.ifatwa.info/1379 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
ইমাম নববী রাহ উক্ত হাদীসের ব্যখ্যায় লিখেন,
ﻣﻌﻨﺎﻩ ﺃﻥ ﺍﻟﺸﻴﻄﺎﻥ ﺇﻧﻤﺎ ﻳﻮﺳﻮﺱ ﻟﻤﻦ ﺃﻳﺲ ﻣﻦ ﺇﻏﻮﺍﺋﻪ ، ﻓﻴﻨﻜﺪ ﻋﻠﻴﻪ ﺑﺎﻟﻮﺳﻮﺳﺔ ؛ ﻟﻌﺠﺰﻩ ﻋﻦ ﺇﻏﻮﺍﺋﻪ ، ﻭﺃﻣﺎ ﺍﻟﻜﺎﻓﺮ : ﻓﺈﻧﻪ ﻳﺄﺗﻴﻪ ﻣﻦ ﺣﻴﺚ ﺷﺎﺀ ، ﻭﻻ ﻳﻘﺘﺼﺮ ﻓﻲ ﺣﻘﻪ ﻋﻠﻰ ﺍﻟﻮﺳﻮﺳﺔ ، ﺑﻞ ﻳﺘﻼﻋﺐ ﺑﻪ ﻛﻴﻒ ﺃﺭﺍﺩ ، ﻓﻌﻠﻰ ﻫﺬﺍ ﻣﻌﻨﻰ ﺍﻟﺤﺪﻳﺚ : ﺳﺒﺐ ﺍﻟﻮﺳﻮﺳﺔ : ﻣﺤﺾ ﺍﻹﻳﻤﺎﻥ ، ﺃﻭ ﺍﻟﻮﺳﻮﺳﺔ ﻋﻼﻣﺔ ﻣﺤﺾ ﺍﻹﻳﻤﺎﻥ ، ﻭﻫﺬﺍ ﺍﻟﻘﻮﻝ ﺍﺧﺘﻴﺎﺭ ﺍﻟﻘﺎﺿﻲ ﻋﻴﺎﺽ ...
অর্থাৎ শয়তান সে ব্যক্তিকেই প্ররোচনা দেয়,যাকে গোমরাহ করতে সে নিরাশ হয়ে যায়।সে কাউকে গোমরাহ করতে নিরাশ হয়ে গেলে সর্বশেষে সে মনে সন্দেহ ঢুকিয়ে দিতে চায়।
আর কাফিরের নিকট শয়তান যেকোনো থেকে যেহেতু আসতে পারে,তাই কাফিরকে প্ররোচনা দেয়ার কোনো প্রয়োজন তার থাকে না।কেননা সে যেকোনো সময় তার ইচ্ছামত কাফিরকে ব্যবহার করতে পারে।সুতরাং হাদীসের অর্থ হলো এই যে,ঈন্তরে ঈমানের দানা থাকার দরুণই শয়তান ঈমানদারদেরকে প্ররোচনা দিয়ে থাকে। এ বিষয়ে এটাই কাযী ঈয়ায রাহ এর পছন্দনীয় ব্যাখ্যা।
(আল-মিনহাজ্ব-২/১৫৪)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (807,300 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 489 views
0 votes
1 answer 657 views
0 votes
1 answer 547 views
0 votes
1 answer 627 views
...