আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
311 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (101 points)
আসসালামুআলাইকুম,

১)আমার কাছে কিছু টাকা আছে এবং সেই টাকার হালাল ও হারাম মিশ্রিত আছে।কিন্তু কি পরিমাণ হারাম আছে তা আমি নিশ্চিত জানি না। কিন্তু প্রবল ধারণায় আমি তা অর্ধেক ধরে নিয়েছি।এখন এই টাকা থেকে অর্ধেক টাকা বিনা সওবায়ে দান করে দিলে বাকি টাকা হালাল হবে কি?

২)বড় নাপাক ম্যাট অনেক পানি দিয়ে ধোয়ার পর তা যদি বাথরুমের হ্যাঙ্গারে টানিয়ে দেয়া হয় এবং সব পানি যদি ধরে যায় তাহলে তা পাক হবে কি? এবং হ্যাঙ্গার টা কি ধোয়া লাগবে কি?

৩)আমি জানতাম যে নাপাক লাগা কাপড়কে যদি কেবল পানি দ্বারা ভেজানো হয় কিন্তু পবিত্র না করা হয় এবং ঐ ভেজা কাপডটিকে পাক কাপড়ের সাথে ভাজ করে রাখলে এবং পাক কাপডটি যদি এতটুকু ভিজে যে তা চাপলে পানি পড়ে না।তাহলে ঐ পাক কাপড় পাক থাকে।আমি কি সঠিক জানি?

৪)নাপাক কাপড়ের উপর পানি প্রবাহিত করা হলো কিন্তু নিংডানো হয়নি।তাহলে তো সেই কাপড় পাক হয় না।কিন্তু সেই কাপড় হতে যদি কোনো পানি টপকায় সেই পানি কি নাপাক? সেই পানি কোনো কাপড়ে পড়লে তা নাপাক হবে কি?
৫)৪ নং প্রশ্নে উল্লেখিত সেই পানি শরীরে পড়লে এবং সেই ভেজা অবস্থায় কোনো কাপড় পরিধান করলে তা নাপাক হবে কি?

৬)ফ্লোরে প্রশাব পডলে এবং সেই প্রশাব দুইবার ভেজা মপ দিয়ে মুছে দিলে ফ্লোর পাক হবে কি?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
আপনার নিকট সর্বমোট কত টাকা হালাল রয়েছে, এবং সর্বমোট কত টাকা হারাম রয়েছে, তা গভীর মনযোগ সহকারে দেখতে হবে। গভীরভাবে চিন্তাভাবনা  করার পর যত টাকা হারাম রয়েছে আপনার নিকট মনে করবেন, সেই টাকাগুলিকে সদকাহ করে দিতে হবে।

(২)
যদি তাতে দৃশ্যমান নাজাসত লাগে,তাহলে দৃশ্যমান নাজাসতকে দূর করতে হবে।আর যদি অদৃশ্যমান নাজাসত লাগে,তাহলে তিনবার ধৌত করতে হবে।

এভাবে ধৌত করার পর ম্যাটকে যদি বাথরুমের হ্যাঙ্গারে টানিয়ে দেয়া হয়, তাহলে ম্যাট পবিত্র হয়ে যাবে।এবং হ্যাঙ্গারও অপবিত্র হবে না।

(৩)
জ্বী।

(৪)
যদি অদৃশ্যমান নাজাসত হয়, এবং তিনবার ধৌত করা হয় নিংড়ানো ব্যতিত। উক্ত কাপড় হতে যে পানি টপকিয়ে পড়বে,তা নাপাক বলেই বিবেচিত হবে।

(৫)
জ্বী, নাপাক হবে।

(৬)
তিনবার মুছে দিতে হবে।তবেই কাপড় পবিত্র হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...