আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
444 views
in সালাত(Prayer) by (26 points)
আসসালামু আলাইকুম, উস্তাদ,সালাতুল দুহা/তাহাজ্জুদ এর ওয়াক্তে অন্য নিয়তে নামাজ পড়লে যেমন সালাতুল হাজত,সালাতুত তওবা,উমরী কাজা পড়লে কি সালাতুল দুহা /তাহাজ্জুদ নামাজের ফযিলত হাসিল হবে?

যদী কেউ সালাতুত দুহার সময়ে ২ রাকাত সালাতুল হাজত পড়ে তবে কি বলা যাবে সে সালাতুল দুহা আদায় করেছে?

ফর‍য নামাজের পর সুন্নত নামাজের স্থলে যদী কেউ সালাতুত হাজত/ইস্তিখারার নামাজ পরে তবে কি সুন্নত আদায় হয়ে যাবে?

মেয়েদের টিশার্ট  বাসায় পড়া জায়েজ?

কারও ৭-৮ বছরের উমরী কাজা থাকলে সে যদী প্রতিদিন ২ রাকাত করে আদায় করতে থাকে,এর চেয়ে বেশী আদায় করতে কষ্ট হয় ওইদিনের ফরজ নামাজের সাথে তাহলে আখিরাতে নাজাত পাওয়া যাবে?

1 Answer

0 votes
by (814,680 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
সালাতুল দুহা/তাহাজ্জুদ এর ওয়াক্তে অন্য নিয়তে নামাজ পড়লে যেমন সালাতুল হাজত,সালাতুত তওবা,উমরী কাজা পড়লে, সালাতুল দুহা /তাহাজ্জুদ নামাজের ফযিলত হাসিল হবে না। বরং এ সময়ে তাহাজ্জুদ বা দুহার নিয়তেই নামায পড়তে হবে।

সালাতুত দুহার সময়ে ২ রাকাত সালাতুল হাজত পড়লে, সালাতুল দুহা আদায় হবে না। বরং তখন দুহার নামাযই পড়তে হবে।

ফরয নামাজের পর সুন্নত নামাজের স্থলে যদি কেউ সালাতুত হাজত/ইস্তিখারার নামাজ পরে তবে সুন্নত আদায় হবে না।

সালাতুদ দোহা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1929

প্রতি ওয়াক্তের সাথে এক ওয়াক্ত কাযা নামায পড়ার পরামর্শ উলামায়ে কেরাম দিয়ে থাকেন। সুতরাং আপনি প্রতি ওয়াক্তের নামাযের সাথে ঐ ওয়াক্তের কাযা নামায পড়ে নিবেন।আল্লাহ না করুক, যদি এই মুহূর্তে আপনার মৃত্যু চলে আসে, তাহলে আপনি ক্ষমাপ্রাপ্ত হবেন। যেহেতু সম্পূর্ণ পড়ার নিয়ত আপনার ছিল।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 347 views
0 votes
1 answer 475 views
...