আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
1,861 views
in দাফন ও জানাজা (Burial & Janazah) by
closed by
নারীদের কবর যিয়ারত সম্পর্কে বিস্তারিত জানতে চাই....
হায়েয অবস্থায় কি নারীরা কবর যিয়ারত করতে পারবে?

........................................................................................................................................................................................................
closed

1 Answer

0 votes
by (814,710 points)
selected by
 
Best answer

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
يَقْتَضِي الْجَوَازَ لِلنِّسَاءِ أَيْضًا لِأَنَّهُ لَمْ يَخُصَّ الرِّجَالَ وَفِي الْأَشْرِبَةِ وَاخْتَلَفَ الْمَشَايِخُ رَحِمَهُمْ اللَّهُ تَعَالَى فِي زِيَارَةِ الْقُبُورِ لِلنِّسَاءِ قَالَ شَمْسُ الْأَئِمَّةِ السَّرَخْسِيُّ - رَحِمَهُ اللَّهُ تَعَالَى - الْأَصَحُّ أَنَّهُ لَا بَأْسَ بِهَا وَفِي التَّهْذِيبِ يُسْتَحَبُّ زِيَارَةُ الْقُبُورِ
কবর যিয়ারতের বিধানের ব্যপকতার মধ্যে পুরুষ মহিলা সবাই শামিল।কেননা শুধুমাত্র পুরুষের সাথে নির্দিষ্ট হওয়ার কোনো প্রমাণ নেই।মাশায়েখগণ মহিলাদের কবর যিয়ারত নিয়ে মতবেদ করেন।সারাখসী রাহ,মনে করেন,বিশুদ্ধ কথা হল,এতে কোনো সমস্যা নেই।তাহযিব কিতাবে বর্ণিত রয়েছে,তাদের জন্য কবর যিয়ারত মুস্তাহাব।

কিন্ত যামানার ফিৎনার ধরুণ মহিলাদের জন্য কবর যিয়ারতে না যাওয়াই উত্তম। (ফাতাওয়ায়ে মাহমুদিয়্যা-৯/১৯২)বিস্তারিত আলোচনা (কিতাবুল ফাতাওয়া-৩/২২৮)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/305

وفى البحر الرائق شرح كنز الدقائق ومنحة الخالق وتكملة الطوري (2/ 210):
"(قوله: وقيل: تحرم على النساء إلخ) قال الرملي: أما النساء إذا أردن زيارة القبور إن كان ذلك لتجديد الحزن والبكاء والندب على ما جرت به عادتهن فلاتجوز لهن الزيارة، وعليه حمل الحديث: «لعن الله زائرات القبور»، وإن كان للاعتبار والترحم والتبرك بزيارة قبور الصالحين فلا بأس إذا كن عجائز، ويكره إذا كن شواب، كحضور الجماعة في المساجد".  فقط واللہ اعلم -

নারীদের জন্য জমাতের নামায ও ঈদের জামাতে শরীক হওয়া সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/5331

যদি কোনো পুরুষ দাফন কাফন করার জন্য না থাকে, তাহলে মহিলারা সবকিছুই করতে পারবে। নতুবা ফিতনার আশংকা থাকার দরুণ মহিলারা কবরস্থানে না যাওয়াই উচিত।

হায়েয অবস্থায় কি নারীরা কবর যিয়ারত করতে পারবে?
হায়েয অবস্থায় কবরস্থানে যাওয়া এবং এবং না যাওয়ার কোনো বিধান নেই। বরং মসজিদ ও ঈদগাহে নারীরা হায়েয অবস্থায় যেতে পারবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...