আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

+1 vote
540 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (49 points)
edited by
আবৃত্তি,বিতর্ক,রচনা,গান এই সকল প্রতিযোগিতার পুরষ্কার(বই) সংরক্ষণ করা যাবে?
এই সকল প্রতিযোগিতার বিষইয়াবলি ছিলো বাংলাদেশের অভ্যুদয়,স্বাধীনতা,মুক্তিযুদ্ধ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

যদি পড়া বা রাখা না যায় তাহলে কি করতে হবে?

কাউকে দেওয়া যাবে কি না?হাদিয়া হিসেবে?

এক্ষেত্রে করণীয় জানাবেন।

1 Answer

0 votes
by (806,100 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
গান ব্যতীত শিক্ষার স্বার্থে উপরোক্ত ক্যাটাগরির প্রতিযোগিতা হারাম হবে না, যদি তাতে অন্য কোনো হারাম না থাকে।যেমন ফিস ইত্যাদি। সুতরাং ফিসের মাধ্যমে অংশগ্রহণ করে থাকলে এগুলোও হারাম বলো বিবেচিত হবে,তখন প্রাপ্ত পুরুস্কারকে সদকাহ করে দিতে হবে।আর কোনো প্রকার হারাম না থাকাবস্থায় উপরোক্ত প্রতিযোগিতা সমূহের পুরুস্কার বৈধ।নিজের কাছে রাখা যাবে।

গানের পুরুস্কারকে সদকাহ করে দিতে হবে।খালিছ নিয়তে আল্লাহর কাছে তাওবাহ করতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (49 points)
edited by
+1
আরেকটি প্রশ্ন ছিলো,বিদ-আত(প্রচলিত মিলাদ-কিয়াম) করে প্রাপ্ত পুরষ্কারের হুকুমও কি একই?
তাছাড়া ইসলামিক প্রতিযোগিতার(ক্বেরাত,আযান,হামদ-নাত,ইসলামিক বক্তৃতা) পুরষ্কার তো রাখা যাবে?যাতে কোন ধরনের হারাম যুক্ত নেই।(যেমনঃফিস)

এবং বইগুলো সদাকাহ হিসেবে কাকে দেয়া যাবে না?
by (806,100 points)
বিদ-আত(প্রচলিত মিলাদ-কিয়াম) করে প্রাপ্ত পুরষ্কারের হুকুমও প্রায় একই।অর্থ্যাৎ নাজায়েজ। তবে আযান হামদ নাত করে পুরুস্কার লাভ হবে না।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...