আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
555 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (4 points)
reopened by
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।

শাইখ, মেয়েদের ক্ষেত্রে মুখস্ত সূরা তেলাওয়াতে কি মাথায় কাপড় দিয়ে পড়া আবশ্যক? বা হিফযের জন্য মুখে পড়ার সময়?
মাঝে মধ্যে এমন হয় যে বিছানায় শোয়ার পর সূরা মূলক সহ অন্যান্য ঘুমের আগের আমলের সূরা দেখে বা না দেখে পড়া হয়। অথবা ঘরের কাজ করার সময় বিভিন্ন সূরা হিফজ করা হয়। তখন পোষাক অবিন্যস্ত থাকে(চুল, পা, হাত বের হয়ে থাকে)। এতে কি কুরআন পড়ার আদবের খেলাফ হচ্ছে?  কোনো বেয়াদবি হচ্ছে?

1 Answer

+1 vote
by (806,490 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ- 
মহিলাদের জন্য সর্বদা মাথা ডেকে রাখা উচিৎ।মাথা খোলা থাকলে ফেরেস্তারা মহিলাদের উপর লা'নত করে থাকেন।আপনি প্রয়োজনে কুরআনের তেলাওয়াতের সময় হিজাব খুলে রাখতে পারবেন।তবে কুরআনের সম্মানার্থে সম্পূর্ণ শরীর ঢেকে তেলাওয়াতে বসাই কুরআন তেলাওয়াতের আদাব।
আরো দেখুন- 1417

মূখস্থ থেকে শুয়ে শুয়ে কুরআন তেলাওয়াত করা যাবে।কিন্তু কুরআনকে কারীমকে হাতে নিয়ে বা মুবাইল এ্যাপে কুরআন রেখে শুয়ে শুয়ে তেলাওয়াত করা সালাফদের ত্বরিকা নয়।বিধান জায়েয হলেও শুয়ে শুয়ে তেলাওয়াত না করাই উত্তম।এবং আদবের তাক্বাযা।বিস্তারিত জানুন- 171

সকল প্রকার কাজ থেকে ফারিগ হয়ে প্রশান্তির সাথে মনোযোগ সহকারে কুরআন তেলাওয়াত করা উচিৎ।আবার ক্লান্ত হয়ে গেলে কুরআন তেলাওয়াত শেষ করে দেয়ার কথা হাদীসে এসেছেন।
মাথা খোলা রেখে চুল শুকিয়ে শুকিয়ে কুরআন তেলাওয়াত করা আদবের খেলাফ।যা অবশ্যই পরিত্যাজ্য।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
মাথা খোলা রাখলে ফিরিস্তারা লা'নত করে এর ব্যাপারটার দলিল কি? সম্মানিত শায়েখ?

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 366 views
0 votes
1 answer 366 views
...