আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
1,548 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (19 points)
closed by
যতদূর জানি যেসব পণ্যের মূল্য থেকে মুসলিমদের ক্ষতি করা বা কাফিরদের সাহায্যের জন্য অংশ যায় সেটা ক্রয় করা উচিৎ নয়। এক্ষেত্রে প্রাণ, আরএফএল, অলটাইম এর পণ্য আমাদের কি কেনা উচিৎ হবে? প্রাণের মালিক তো একজন কাদিয়ানী এবং তিনি কাদিয়ানী বিশ্বাস প্রচারে অনেক সহযোগিতা করে থাকেন।
closed

1 Answer

0 votes
by (814,710 points)
selected by
 
Best answer
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
প্রাণ কম্পানির মালিক একজন কাদিয়ানী।কাদিয়ানীরা কাফির।যদি প্রাণ বা আর,এফ, এল, কিংবা ভিশন ইত্যাদি কম্পানি সমূহের পণ্য ক্রয় করা ব্যতীত অন্য কোনো উপায় না থাকে,তাহলে তখন উক্ত কম্পানির মাল ক্রয়ের সুযোগ রয়েছে।
ফাতাওয়ায়ে হিন্দিয়ায় বর্ণিত রয়েছে,
لَا بَأْسَ بِأَنْ يَكُونَ بَيْنَ الْمُسْلِمِ وَالذِّمِّيِّ مُعَامَلَةٌ إذَا كَانَ مِمَّا لَا بُدَّ مِنْهُ 
মুসলমান ও অমুসলমানের মধ্যে মু'আমালা তথা ক্রয়-বিক্রয় ও লেনদেন সংগঠিত হওয়াতে কোনো সমস্যা নাই ,যদি এছাড়া অন্য কোনো রাস্তা না থাকে।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-৫/৩৪৮)

তবে যদি এছাড়া সমপর্যায়ের মানগত অন্য পণ্যও বাজারে বিদ্যমান থাকে,তাহলে তখন এ সমস্ত অমুসলিম মালিকানাধীন কম্পানির পণ্য করা উচিৎ হবে না।
কিন্তু যদি ঐ সমস্ত অমুসলিম কম্পানি তাদের লাভের একটি অংশকে মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করে,তাহলে তখন ঐ সমস্ত কম্পানির পণ্য ক্রয় করা জায়েয হবে না।আরো জানুন-3381


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...