আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
787 views
in সালাত(Prayer) by (18 points)
edited by
আসসালামু ওয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ,
আমি আজকে মাগরিবের নামাজের ওয়াক্তে ১ রাকাত পরে মসজিদে জামায়াতে যোগদান করি। ইমামের সাথে শেষ বৈঠকে আমি ভুলে ডান পাশে সালাম ফিরিয়ে ফেলি। তখনি আমার ১ রাকায়াত নামাজ বাকি সেটা মনে পড়ে যায়। তখন আবার বাম পাশে সালাম না ফিরিয়ে উঠে দাঁড়ায়। এবার বাকি ১ রাকায়াত নামাজ শেষ করে আমি সাহু সিজদা দিতে ভুলে যায়। অর্থাৎ দুই পাশে সালাম ফিরিয়ে ফেলি,, তারপর বসে বসে আয়াতুল কুরসী পড়ার মাঝখানে হঠাৎ আমার মনে পড়ে আমি সাহু সিজদাহ দিই নাই। তখনি আমি বসা অবস্থায় আবার সাহু সিজদাহ দিয়ে ফেলি। উল্লেখ্য এর মাঝে আমি কারো সাথে কথা বলি নাই।

আমার নামাজ কি পুণরায় আদায় করতে হবে?

1 Answer

+1 vote
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/332 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
ইমামের সাথে ভুলে সালাম ফেরানোর সাথে সাথেই যদি মাসবুকের অবশিষ্ট নামাযের কথা মনে পড়ে, তাহলে সে উক্ত অবশিষ্ট নামাযকে সম্পর্ণ করে নেবে। ব্যাখা এই যে,ইমাম সাহেবের আসসালমু এর মিম পর্যন্ত পৌছার পূর্বে যদি মাসবুক মুক্তাদির অবশিষ্ট নামাযের কথা স্বরণে চলে আসে, এবং সাথে সাথেই মুক্তাদি সালাম ফিরানো থেকে বিরত থাকে, তাহলে মুক্তাদির জন্য সাহু সিজদা ওয়াজিব হবেনা। আর যদি ইমাম সাহেবের আসসালমু এর মিম পর্যন্ত পৌছার পর মুক্তাদির অবশিষ্ট নামাযের কথা স্বরণে আসে ,তাহলে তখন মুক্তাদি অবশিষ্ট নাময পড়ার পর সাহু সিজদা দেবে। ইমাম সাহেবের সাথে যদি মাসবুক মুক্তাদি দুই দিকে সালাম ফিরিয়ে নেয়, তাহলে যতক্ষণ পর্যন্ত বুক কিবলার দিক থেকে না ফিরবে,ততক্ষণ পর্যন্ত অবশিষ্ট নামাযকে সাহু সিজদার সাথে পূর্ণ করা যাবে। বুক কিবলার দিক থেকে না ফিরার মধ্যে শর্ত এই যে, এমতাবস্থায় নামাযের মুনাফি তথা নামায বিরোধী কোনো কাজ সংগঠিত হতে পারবে না।

সাহু সিজদা দিতে ভূলে গেলে মসজিদ থেকে বের হওয়ার পূর্বে বা ওয়াক্ত শেষ হওয়ার পূর্বে সাহু সিজদা দিলেই নামায সম্পন্ন হয়ে যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 639 views
0 votes
1 answer 512 views
0 votes
1 answer 405 views
...