আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
1,993 views
in পবিত্রতা (Purity) by (9 points)
আসসালামু আলাইকুম!

সাধারণত সকালে ফরজের আগে বা অন্য সময় ১০/২০ মিনিটের ভাত ঘুমে কি ওযু নষ্ট হয়?এমন ঘুম যাতে হৃদয় জেগে আছে কিন্তু চোখ তন্দ্রাচ্ছন্ন।আর বর্তমান বিজ্ঞনীরা বলেন ৪০ মিমিটের আগে গভীর ঘুম হয় না।

 তাই সাধারণত ১০-২০ মিনিটের ভাত ঘুমের পর কি ওযু করতে হবে?হোক সেটা শুয়ে বা বসে ঘুমানো?

1 Answer

0 votes
by (807,660 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
শুয়ে বা হেলান দিয়ে ঘুম চলে আসলেই অজু চলে যাবে।ঘুম চলে আসার সাথে সাথেই অজু চলে যাবে।এক্ষেত্রে গভীর ঘুমের কোনো শর্ত নেই।কেননা ঘুম চলে আসলে বায়ু বের হলে উক্ত ব্যক্তি কিছুই বলতে পারবে না।

তবে কিছু কিছু ক্ষেত্রে ঘুম চলে আসলে অজু ভঙ্গ হবে না।
ولا ينقض نوم القائم والقاعد ولو في السرج أو المحمل ولا الراكع ولا الساجد مطلقا إن كان في الصلاة وإن كان خارجها فكذلك إلا في السجود فإنه يشترط أن يكون على الهيئة المسنونة له بأن يكون رافعا بطنه عن فخذيه مجافيا عضديه عن جنبيه
দাড়ানো বা বসা বা রুকু কিংবা সেজদা অবস্থায় ঘুম চলে আসলে অজু ভঙ্গ হবে না।নামাযের ভিতরে হোক বা বাহিরে।তবে যদি সেজদা অবস্থায় পেঠ হাটুর সাথে মিলিত থাকে তাহলে অজু চলে যাবে।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/১২)

জানু পেরে বসা তথা জামাইয়ের মত বসে ঘুমালে অজু ভঙ্গ হবে না। তবে যদি কোনো কিছুর সাথে ঢেক লাগিয়ে বসা হয়, তাহলে অজু ফাসিদ হয়ে যাবে।
الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1/ 141):
’’(و) ينقضه حكماً (نوم يزيل مسكته) أي قوته الماسكة بحيث تزول مقعدته من الأرض، وهو النوم على أحد جنبيه أو وركيه أو قفاه أو وجهه (وإلا) يزل مسكته (لا) يزل مسكته (لا) ينقض وإن تعمده في الصلاة أو غيرها على المختار كالنوم قاعداً ولو مستنداً إلى ما لو أزيل لسقط على المذهب‘‘۔


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
যদি এমন হয় যে চোখে ঘুম কিন্তু সবকিছু শুনছে তাহলে কি অজু নষ্ট হবে???

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 252 views
0 votes
1 answer 356 views
...