বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
চার মাযহাব সম্বলীত সর্ববৃহৎ ফেক্বাহী গ্রন্থ
"আল-মাওসু'আতুল ফেক্বহিয়্যায়(৩০/২৮০) "এ বর্ণিত রয়েছে,
" وذهب الشافعية والحنابلة إلى أنه يستحب أن يعق عن الذكر بشاتين متماثلتين ، وعن الأنثى بشاة ؛ لحديث عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم: ( أمرهم عن الغلام شاتان مكافئتان وعن الجارية بشاة ) . ويجوز العق عن الذكر بشاة واحدة؛ لحديث ابن عباس رضي الله عنهما ...وذهب الحنفية والمالكية إلى أنه يعق عن الغلام والجارية : شاة شاة ؛ وكان ابن عمر رضي الله تعالى عنهما يفعله..." انتهى.
শাফেয়ী এবং হাম্বলী মাযহাব মতে ছেলের জন্য সমান সমান দুইটি ছাগল দ্বারা আকিকা করা এবং মেয়ের জন্য একটি ছাগল দ্বারা আকিকা করা মুস্তাহাব।কারণ হিসেবে তারা হযরত আয়েশা রাযি এর হাদীস উল্লেখ করেন,যেখানে রাসূলুল্লাহ সাঃ ছেলের জন্য দু'টি এবং মেয়ের জন্য একটি ছাগল দ্বারা আকিকা করার নির্দেশ প্রদান করেছেন।হ্যা ছেলে পক্ষ্য থেকে একটি ছাগল দ্বারা আক্বিকা করার কথাও বর্ণিত রয়েছে।যেমন ইবনে আব্বাস রাযি কর্তৃক বর্ণিত উপরোক্ত হাদীসে বর্ণিত রয়েছে।
হানাফি এবং মালিকী মাহযাব মতে ছেলে-মেয়ে যে কারো পক্ষ্য থেকে একটি করে ছাগল দ্বারা আকিকা করাই যথেষ্ট হবে।কেননা ইবনে উমর রাযি এমনটা করতেন।
ছেলের পক্ষ্য থেকে একটি ছাগল দ্বারা আকিকা করলেও তা যথেষ্ট হবে।(আহসানুল ফাতাওয়া-৭/৫৩৫) আরো জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/1755
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক, একটি ছাগল দ্বারাই আকিকার সুন্নত আদায় হয়ে যাবে।তবে ছেলে সন্তানের জন্য মুস্তাহাব হল, দুইটি ছাগল দ্বারা আকিকা করা। একসাথে একই জায়গায় দু'টি ছাগলকে জবাই করা শর্ত নয়। সুতরাং ভিন্ন ভিন্ন জায়গায় যদি আলাদা আলাদা করে একেকটা ছাগলকে আকিকার নিয়তে জবাই করা হয়, তাহলেও আকিকা আদায় হবে। তবে একই সময় জবেহ করা জরুরী। একটাকে কোনো এক দিন এবং অন্যটাকে পরের কোনো দিন জবাই না করাই উচিত।
درر الحكام شرح غرر الأحكام - (3 / 229):
"لأن الدماء أربعة: ما يختص بالزمان والمكان، كدم المتعة والقران. وما يختص بالمكان، وهو ما بقي من دماء الحج والهدايا المنذورة والمتطوع بها إلى ما عطب من التطوع. وما يختص بالزمان، كدم الأضاحي. وما لايختص بزمان ولا مكان كدم العقيقة والوكيرة". فقط واللہ اعلم