আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
349 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (2 points)
আসসালামু আলাইকুম। আমি জানতে চাই টুইটারে বিভিন্ন গিভওয়ে দেও।সেখানে লেখা থাকে লাকি ১০ জন সদশ্যা ১০ ডলার পাবে।সেখানে কিছু টাক্স থাকে সেগুলো কমপ্লিট করতে হয়।আমি জানতে চাই এখান জদি আমি উইন হয় এবং সেইখান থেকে টাকা পাই৷ সেই টাকা টা নেওয়াটা কি জায়েজ হবে?

1 Answer

0 votes
by (764,220 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


https://www.ifatwa.info/9640 নং ফাতাওয়ায় উল্লেখ রয়েছে যে,
শরীয়তে  মূলনীতি হল,প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যদি ফিস না থাকে,তাহলে উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ জায়েয হবে।তবে শর্ত হল, তাতে শরীয়ত বিরোধী কোনো কর্মকান্ড তাতে না থাকতে পারবে না। আর যদি তাতে ফিস থাকে তবে জায়েয হবে না। কেননা তখন এটা জুয়া হয়ে যাবে, যা পরিস্কার হারাম।

আল্লাহ তা'আলা বলেন,

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالأَنصَابُ وَالأَزْلاَمُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

হে মুমিনগণ, এই যে মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য-নির্ধারক শরসমূহ এসব শয়তানের অপবিত্র কার্য বৈ তো নয়। অতএব, এগুলো থেকে বেঁচে থাক-যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও।(সূরা মায়েদা-৯০)

বিস্তারিত জানুন- https://www.ifatwa.info/434

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
টুইটারে বিভিন্ন গিভওয়ে দেয়,সেখানে অংশগ্রহণ করতে যদি কোনো ফি না দিতে হয়,সেখানে বাদ্য-বাজনা, নারীদের ছবি,শরীয়াহ বহির্ভুত কোনো কিছু না থাকে,তাহলে সেখানে জয়েন করে উইন হয়ে টাকা নেওয়া জায়েজ হবে।
তবে এটি যদি গেম সাদৃশ হয়,তাহলে গেমে খেলে যেহেতু টাকা উপার্জন জায়েজ নেই,তাই এটিও জায়েজ হবেনা।
সর্বপরি এভাবে উপার্জন থেকে বেঁচে থাকাই উত্তম।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 388 views
...