আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
217 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (14 points)
আমার ভায়ের বিয়েতে আমার আম্মুর তিন

 ভরি স্বর্ণ আর আত্নীয়দের থেকে গিফট পাওয়া স্বর্নের জিনিস মিলিয়ে চার ভরির মতো হয়েছে

জানতে চাচ্ছিলাম গিফট পাওয়া স্বণ গুলো দিয়ে স্ত্রীর মোহরানা আদায় হবে নাকি?

,,,,,,,,,,,،،،،،،،،،،،،،،،،،،،،،،،،،،،،،،،،،،،،،،،،،،،

1 Answer

0 votes
by (814,710 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আনাস (রাঃ) সূত্রে বর্ণিত।
عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلي الله عليه وسلم أُتِيَ بِلَحْمٍ قَالَ " مَا هَذَا " . قَالُوا شَىْءٌ تُصُدِّقَ بِهِ عَلَى بَرِيرَةَ فَقَالَ " هُوَ لَهَا صَدَقَةٌ وَلَنَا هَدِيَّةٌ "
একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খিদমাতে গোশত পেশ করা হলে তিনি জিজ্ঞেস করলেনঃ এটা কি ধরনের গোশত? লোকেরা বললো, এটা বারীরাহকে সাদাকা দেয়া হয়েছিলো। তিনি বললেনঃ এটা তার জন্য সাদাকা, কিন্তু আমাদের জন্য উপঢৌকন।(সুনানে আবি দাউদ-১৬৫৫)


সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
দেখুন উক্ত হাদীসে রাসূলুল্লাহ সাঃ কে যাকাতের মাল দেয়া হচ্ছে, অথচ রাসূল বংশের জন্য যাকাত গ্রহণ নাজায়েয।কাজেই বুঝা গেল যে, যাকে কোনো কিছু দেয়া হবে, সে উক্ত জিনিষের সম্পূর্ণ মালিক বনে যায়।সে পরবর্তীতে উক্ত জিনিষকে যেকোনো কাজে ব্যবহার করতে পারবে।তার জন্য ব্যবহার করা জায়েয হবে।

সুতরাং আমরা বলবো যে, 
গিফট পাওয়া স্বর্ণের জিনিষকে মহর বাবৎ দেয়া যাবে।এতে কোনো সমস্যা হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

+1 vote
1 answer 380 views
0 votes
1 answer 338 views
0 votes
1 answer 326 views
...