আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
568 views
in সালাত(Prayer) by (5 points)
আসসালামু আলাইকুম।
শারীরিক অসুস্থতার দরুণ এশার সময়ে তৈরি হয়ে মসজিদে যেতে না পারলে এবং মসজিদে এশার পর তারাবীহ শুরু হয়ে ৩/৪ রাকাত শেষ হয়ে গেলে.. এই অবস্থায় বাসায় এশার ফরজ এবং সুন্নত আদায় করে মসজিদে গিয়ে যে কয় রাকাত তারাবীহ পাওয়া যায় আদায় করা যাবে। .. নাকি বাসায় এশার সালাত আদায় করলে তারাবীহ ও বাসায় আদায় করতে হবে।

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/1365 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
প্রশ্ন হল, মসজিদে জামাত পড়া ওয়াজিব? না বাড়িতে জামাত পড়লেও ওয়াজিব আদায় হয়ে যাবে।
উত্তরঃ
ইবনে আবেদীন শামী রাহ বলেন,
(قوله في مسجد أو غيره) قال في القنية: واختلف العلماء في إقامتها في البيت والأصح أنها كإقامتها في المسجد إلا في الأفضلية. اهـ
ঘরে জামাত পড়া কি মসজিদে জামাত পড়ার মত? এ সম্পর্কে উলামাদের মতবিরোধ রয়েছে।তবে বিশুদ্ধ মত হল,ঘরে জামাত পড়াও মসজিদে জামাত পড়ার মত।তবে সওয়াবে কিছুটা তারতম্য রয়েছে।অর্থাৎ ঘরে জামাত পড়ার ধরুণ ওয়াজিব আদায় হয়ে যাবে।তবে মসজিদের মত সওয়াব পাওয়া যাবে না।

সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি মসজিদে গিয়ে নামায পড়ার চেষ্টা করবেন।যদি কখনো মসজিদে সঠিক পৌছতে না পারেন, তাহলে বাসায় জামাতে পড়ে নিবেন।তারপর সম্ভব হলে তারাবিহ এর নামায  মসজিদে গিয়ে পড়ে নিবেন।হ্যা, আপনি চাইলে বাসায়ও তারাবিহ এর নামায জামাতে পড়তে পারবেন।যদি তারাবিহ এর নামাযের মধ্যখানে মসজিদে গিয়ে পৌছেন, তাহলে অবশিষ্ট রাকাত সমূহকে পরবর্তীতে একা একা পড়ে নিবেন।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/4047


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (5 points)
আর একাকী এশা আদায় করে মসজিদে গিয়ে তারাবীহ পড়লে তারাবীহ আদায় হয়ে যাবে।
by (814,710 points)
তারাবিহ তো আদায় হবে।তবে বিনা কারণে বিনা জরুরতে এমনটা করা যাবে না।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

+1 vote
1 answer 435 views
...