আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
668 views
in সালাত(Prayer) by (7 points)
আমি ফরজ সালাতে ইমামতি করা অবস্থায় শেষ বৈঠকে তাশাহুদের পূর্বে সূরা ফাতিহার অর্ধেকের বেশি অংশ পড়ে ফেলেছি। এরপর বাকিটা বাদ দিয়ে তাশাহুদ, দরূদ ও দোয়া মাসূরা পড়ে সালাত শেষ করেছি কিন্তু সাহু সেজদা দেইনি। উল্লেখ্য, আমার পেছনে দুইটা ভিন্ন মাজহাবের মুসল্লি ছিলো।

এই নামাজটা কি সহিহ হয়েছে? না হয়ে থাকলে করণীয় কি?

1 Answer

0 votes
by (814,710 points)
edited by

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
وَلَا يَخْفَى مَا فِيهِ فَالظَّاهِرُ الْأَوَّلُ وَمِنْهَا لَوْ كَرَّرَ الْفَاتِحَةَ فِي الْأُولَيَيْنِ فَعَلَيْهِ السَّهْوُ لِتَأْخِيرِ السُّورَةِ وَمِنْهَا لَوْ تَشَهَّدَ فِي قِيَامِهِ بَعْدَ الْفَاتِحَةِ لَزِمَهُ السُّجُودُ وَقَبْلَهَا لَا عَلَى الْأَصَحِّ لِتَأْخِيرِ الْوَاجِبِ فِي الْأَوَّلِ وَهُوَ السُّورَةُ وَفِي الثَّانِي مَحَلُّ الثَّنَاءِ وَهُوَ مِنْهُ وَفِي الظَّهِيرِيَّةِ لَوْ تَشَهَّدَ فِي الْقِيَامِ إنْ كَانَ فِي الرَّكْعَةِ الْأُولَى لَا يَلْزَمُهُ شَيْءٌ وَإِنْ كَانَ فِي الثَّانِيَةِ اخْتَلَفَ الْمَشَايِخُ فِيهِ، وَالصَّحِيحُ أَنَّهُ لَا يَجِبُ اهـ.
فَقَدْ اخْتَلَفَ التَّصْحِيحُ وَالظَّاهِرُ الْأَوَّلُ الْمَنْقُولُ فِي التَّبْيِينِ وَغَيْرِهِ وَمِنْهَا لَوْ كَرَّرَ التَّشَهُّدَ فِي الْقَعْدَةِ الْأُولَى فَعَلَيْهِ السَّهْوُ لِتَأْخِيرِ الْقِيَامِ
মর্মার্থ-ফরয নামাযের প্রথম দুই রা'কাত ও নফল নামাযের সব কয়টি রা'কাতে সূরা ফাতেহা পড়া ওয়াজিব এবং সাথে আরেকটি সূরা মিলানোও ওয়াজিব।এবং ফরয নামাযের শেষ দুই রা'কাতে সূরা ফাতেহা পড়া সুন্নত বা মুস্তাহাব।যদি কেউ প্রথম দু'রাকাতের কোনো এক রা'কাতে সূরায়ে ফাতেহাকে দুইবার পড়ে নেয়,তাহলে সাহু সিজদা ওয়াজিব হবে।কেননা তখন সূরা মিলানোর ওয়াজিব বিধান পালনে দেড়ী হচ্ছে।(বাহরুর রায়েক-২/১০৫) বিস্তারিত জানুন-https://www.ifatwa.info/7746

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
১ম বৈঠক বা শেষ বৈঠক ভুলে তাশাহুদ পড়ার জায়গায় সুরা ফাতিহা পড়ে ফেললে বা সামান্য কিছু আয়াত পডে ফেলে আবার তাশাহুদ পড়লে সাহু সিজদা দিতে হবে।

যেহেতু আপনি সাহু সিজদা দেননি, তাই আপনাকে আবার উক্ত নামায দোহড়াতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।
by (7 points)
reshown by
আসসালামু আলাইকুম। 
আমার পেছনে যারা মুক্তাদি হিসেবে ছিলেন তাদের ব্যাপারটা কি হবে যদি বলতেন? তাদেরও কি নামাজটা আবার আদায় করতে হবে?

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...