আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
520 views
in সালাত(Prayer) by (64 points)
নফল রোযা থাকাবস্থায় কিংবা নফল সালাত পড়াবস্থায় হায়েজ হলে, পবিত্র হওয়ার পর কি উক্ত সালাত, সিয়াম ক্বাযা করতে হবে?

1 Answer

+1 vote
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-

আল-মাওসুআতুল ফেকহিয়্যাহ কিতাবে বর্ণিত রয়েছে,
اخْتَلَفَ الْفُقَهَاءُ فِيمَا إِذَا أَدْرَكَتِ الْحَائِضُ أَوَّل الْوَقْتِ، بِأَنْ كَانَتْ طَاهِرًا ثُمَّ حَاضَتْ هَل تَجِبُ عَلَيْهَا تِلْكَ الصَّلاَةُ أَوْ لاَ؟ فَذَهَبَ الْحَنَفِيَّةُ إِلَى أَنَّهُ إِنْ طَرَأَ الْحَيْضُ فِي أَثْنَاءِ الْوَقْتِ سَقَطَتْ تِلْكَ الصَّلاَةُ، وَلَوْ بَعْدَ مَا افْتَتَحَتِ الْفَرْضَ.
أَمَّا لَوْ طَرَأَ وَهِيَ فِي التَّطَوُّعِ، فَإِنَّهُ يَلْزَمُهَا قَضَاءُ تِلْكَ الصَّلاَةِ.
ফুকাহায়ে কেরামের এ সম্পর্কে মতবেদ রয়েছে যে,যখন কোনো মহিলার নামাযের কোনো ওয়াক্তের প্রথমে পবিত্র থাকবে,অতঃপর হায়েয চলে আসবে,তাহলে এই মহিলাকে কি ঐ ওয়াক্তের নামায কা'যা করতে  হবে? হানাফি মাযহাবের সিদ্ধান্ত হল,যদি ওয়াক্তের মধ্যে হায়েয চলে আসে,তাহলে সেই ওয়াক্তের নামায আর পড়া লাগবে না।হ্যা যদি ফরয নামায শুরু করার পর হায়েয শুরু হয়,তাহলে তৎক্ষণাৎ নামাযকে ছেড়ে দিতে হবে।এবং এই নামাযকে আর পড়া লাগবে না।
আর যদি নফল নামাযে থাকাবস্থায় জায়েয শুরু হয়,তাহলে উক্ত নামাযকে তখন ছেড়ে দিতে হবে।তবে এর কা'যা করা অত্যাবশ্যকীয়। (আল-মাওসুআতুল ফেকহিয়্যাহ-১৮/৩১৫)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
নফল রোযা থাকাবস্থায় কিংবা নফল সালাত পড়াবস্থায় হায়েজ চলে আসলে,পবিত্র হওয়ার পর উক্ত নামায রোয কে কা'যা করতে হবে।কা'যা করা অত্যাবশ্যকীয়।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 1,629 views
...