আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
381 views
in সালাত(Prayer) by (72 points)
জামাতের নামাজে আমি ইমাম কে প্রথম সিজদারত পাই। প্রথম সিজদা থেকে যখন উঠে বসে  তখন আমি সালাত শুরু করি। কিন্তু আমি বসার আগেই( হাত তুলে নিয়ত করার পরই) ইমাম দ্বিতীয় সিজদায়ে চলে যায়। আমিও ইমামের সাথে দ্বিতীয় সিজদায়ে চলে যাই।

আমার প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে কি আমার একটা রুকন মিস হয়ে গেছে? আমি যে দুই সিজদার মাঝখানে নামাজ শুরু করলাম কিন্তু বসতে পারলাম না। আমার নামাজ কি ঠিক হয়েছে? নাকি দোহরাতে হবে?

1 Answer

0 votes
by (814,710 points)
edited by

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
https://www.ifatwa.info/25281 নং ফাতাওয়ায় বলেছি যে,
ফরজ কাজ হলো তাকবিরে তাহরিমা বলা। এটা ফরজ। এটা দিয়ে নামাজে শরিক হবে। অর্থাৎ প্রথমে সোজা দাড়াবে। দাড়ানো অবস্থায় হাত তুলে তাকবির বলবে। তবে হাত বাধবে না। বরং হাত তুলে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে। আবার তাকবির বলে রুকুতে যাবে। রুকুতে যাওয়ার জন্য এই তাকবির বলা সুন্নাত। না বলতে পারলেও সমস্যা নাই। কিন্তু সোজা হয়ে প্রথমে তাকবিরে তাহরিমা বলা ফরজ। রুকুতে যেতে যেতে রুকুর তাকবির বলে নামাজে শরিক হলে নামাজ হবে না। পুনরায় পড়তে হবে।
যদি অন্তত ইমামকে রুকুতে আধা সেকেন্ড ও পায় তাহলেও ঐ রাকাত পেয়েছে বলে ধর্তব্য হবে। অর্থাৎ সে রুকুতে যাওয়ার আধা সেকেন্ড পর ইমাম রুকু থেকে উঠলেও রাকাত পেয়েছে গন্য হবে। মুল শর্ত হলো ইমামকে রুকুতে পাওয়া অন্তত অল্প সময়ের জন্য হলেও। সামান্য সময় পেলেও সে ঐ রাকাত পেয়েছে বলে ধর্তব্য হবে। (শেষ)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
মাসবুক ইমামের সাথে নামাযের যেকোনো রুকুনে শরীক হতে পারবে।চায় এক সিজদা তথা দ্বিতীয় সিজদাতে শরীক হোক বা সিজদায় যেতে যেতে কিংবা সিজদা থেকে উঠতে উঠতে নামাযে শরীক হোক।যেকোনো হালতে যেকোনো অবস্থায় নামাযে শরীক হওয়া যাবে, এতে কোনো সমস্যা হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 392 views
+1 vote
1 answer 307 views
0 votes
1 answer 432 views
0 votes
1 answer 555 views
...