আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
376 views
in সালাত(Prayer) by (8 points)
আসসালামু আলাইকুম।
নামাজরত অবস্থায় যদি মনে হয় মৃত্যু উপস্থিত হয়ে গেছে। এমতাবস্থায় কি শাহাদাহ্ দেবো নাকি নামাজ নামাজের মতোই চালিয়ে যাবো?

নাপাক স্থানে (টয়লেট) অবস্থানকালে মৃত্যু এসে গেছে বলে মনে হলে, শাহাদাহ্ পাঠে কোন নিষেধাজ্ঞা আছে কি?

ঈমানী হালতে মৃত্যু কামনার জন্য কোন সুন্নাহসম্মত আ'মাল আছে কি?
জাঝাকাল্লহু খইর।

1 Answer

0 votes
by (770,460 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


ঈমানী মৃত্যুর জন্য সর্বদায় নেক আমল চালিয়ে যেতে হবে,জীবনকে পরিপূর্ণ শরীয়াহ মোতাবেক চালাইতে হবে, এবং আল্লাহর কাছে ভালো মৃত্যুর দোয়া করতে হবে।
,

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভালো ও সুন্দর মৃত্যুর জন্য কখনো এ দোয়া করতে ভুলতেন না। আর তাহলো-

اَللَّهُمَّ أَحْسِنْ عَاقِبَتَنَا فِيْ الْأُمُورِ كُلِّهَا، وَأجِرْنَا مِنْ خِزْيِ الدُّنْيَا وَعَذَابِ الآخِرَةِ
উচ্চারণ : ‘আল্লাহুম্মা আহসিন আক্বিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আঝিরনা মিন খিযয়িদ দুনইয়া ওয়া আজাবিল আখিরাহ।’
অর্থ : ‘হে আল্লাহ! আমাদের সব কাজের শেষ ফল সুন্দর করুন এবং আমাদেরকে দুনিয়ার লাঞ্ছনা ও কবরের আজাব থেকে মুক্ত রাখুন।’ (মুসনাদে আহমদ)

বিস্তারিত আমল জানুনঃ   

★নামাজে যদি মৃত্যু আসন্ন হয় বলে প্রবল ধারনা হয়,তাহলে কালেমায়ে শাহাদত পাঠ করা যাবে।
তবে বিষয়টি সন্দেহ জনক হলে নামাজই চালিয়ে যেতে হবে।      

আযরাইল আঃ কে দেখা মাত্র দুনিয়াবী বিধান বাতিল হবে,সেক্ষেত্রে তাকে দেখা মাত্র নামাজেই হোক বা বাথরুমেই হোক,কালেমায়ে শাহাদাত পাঠ করা যাবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...