আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
478 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (3 points)
edited by
দুইজন নাবালেগ ছেলেমেয়ের পিতা, তারা পরষ্পরকে বেয়াই ডাকতো ছেলেমেয়ের বিয়ের নিয়ত ছাড়াই। অথচ তাদের দুইজনের পরিবারের মধ্যে কোন দিক দিয়েই কোন বৈবাহিক সম্পর্ক নেই অর্থাৎ তারা সত্যি সত্যিই পরষ্পরের বেয়াই নয়। অনেক মানুষের সামনেই তারা পরষ্পরকে এভাবে ডাকতো। এখনো ডাকে। এখন তাদের সন্তানেরা বালেগ হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, এতে কি তাদের ছেলেমেয়েদের বিয়ে হয়ে যাওয়ার কোন সম্ভাবনা আছে?
by (806,940 points)
আপনার প্রশ্নটি জবাব আমরা খুজে পাচ্ছি না।তাই দেড়ী হচ্ছে। ইনশা আল্লাহ চেষ্টায় আছি

1 Answer

0 votes
by (806,940 points)
edited by

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/5940 নং ফাতাওয়ায় বলেছি যে,
বিয়ে শুদ্ধ হওয়ার জন্য ইজাব কবুল ফরয বা রুকুন পর্যায়ের বিষয়।অর্থাৎ কোনো একটি পাওয়া না গেলে বিয়েই হবে না।দুইজন পুরুষ বা একজন পুরুষ ও দুইজন মহিলা সাক্ষী উপস্থিত থাকা শর্ত।এবং মহর উল্লেখ করা জরুরী।যদি উল্লেখ না করা হয়,তাহলে মহিলা মহরে মিছিল তথা তার বোন বা তার সমপর্যায়ের কেউ একজনের সমপরিমাণ মহর পাবে।
বিয়েতে দু'জন পুরুষ সাক্ষী অথবা একজন পুরুষ ও দুইজন মহিলা সাক্ষী থাকতে হবে,নতুবা বিয়েই হবে না।পুরুষ ব্যতীত শুধামাত্র মহিলাদের সাক্ষ্য দ্বারা বিয়ে সংগঠিত হবে না।হিজড়া সাক্ষী হিসেবে থাকতে পারবে।তবে তারা মহিলাদের মত দু'জন একজন পুরুষের সমকক্ষ হবে।(আল্লাহ-ই ভালো জানেন)
لما في الفتاوى الهندية -ج:١،ص:٢٦٧(نسخة شاملة)
كَذَا فِي الْخُلَاصَةِ وَيُشْتَرَطُ الْعَدَدُ فَلَا يَنْعَقِدُ النِّكَاحُ بِشَاهِدٍ وَاحِدٍ هَكَذَا فِي الْبَدَائِعِ وَلَا يُشْتَرَطُ وَصْفُ الذُّكُورَةِ حَتَّى يَنْعَقِدُ بِحُضُورِ رَجُلٍ وَامْرَأَتَيْنِ، كَذَا فِي الْهِدَايَةِ وَلَا يَنْعَقِدُ بِشَهَادَةِ الْمَرْأَتَيْنِ بِغَيْرِ رَجُلٍ وَكَذَا الْخُنْثَيَيْنِ إذَا لَمْ يَكُنْ مَعَهُمَا رَجُلٌ هَكَذَا فِي فَتَاوَى قَاضِي خَانْ.

সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণ অনুযায়ী বিয়ে সংগঠিত হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (806,940 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...